|
শ্রীলংকা, ২৯ জানুয়ারি, রেডটাইমস বিডি ডটকম: শ্রীলঙ্কায় পুননির্বাচিত প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে শিগগিরই পার্লামেন্ট ভেঙে দিয়ে সাধারণ নির্বাচন ডাকবেন। তার কার্যালয় গত বৃহস্পতিবার একথা বলেছেন। প্রেসিডেন্টের মুখপাত্র রুসিয়েন রাজাকরুণানায়েক বলেছেন, প্রেসিডেন্ট খুব শিগগিরই পার্লামেন্ট ভেঙে দিয়ে সাধারণ নির্বাচন দেবেন।
এর মধ্য দিয়ে রাজাপাকসে তার বর্তমান কোয়ালিশনকে পুনর্বিন্যাস করতে সক্ষম হবেন বলে জানান তিনি।
তবে রাজাপাকসে কখন পার্লামেন্ট ভেঙে দেবেন তা বলতে অস্বীকৃতি জানান করুণানায়েক। শ্রীলঙ্কার বর্তমান পার্লামেন্টের মেয়াদ শেষ হচ্ছে এপ্রিলে। রেডটাইমস বিডি ডটকম/ অনুবাদ/ ই এইচ/ আই এইচ
WARNING: Any unauthorised use or reproduction of redtimesbd.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. |