|
ঢাকা, ফেব্র“য়ারি ৮ (রেডটাইমস বিডি ডটকম) নবনিযুক্ত প্রধান বিচারপতি ফজলুল করিম শপথ নিয়েছেন। আজ সকাল ১১টায় রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান তাকে শপথবাক্য পাঠ করান।
বঙ্গভবনে শপথ গ্রহণ শেষে তিনি সুপ্রিমকোর্টে ফিরে গেছেন। সুপ্রিমকোর্টের বার এসোসিয়েশন এবং এটর্নি জেনারেলের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। দেশের ১৮তম প্রধান বিচারপতি হিসেবে আজই তার প্রথম কার্যদিবস।
উল্লেখ করা যেতে পারে, রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান তাকে গত ৪ ফেব্র“য়ারি দেশের ১৮তম প্রধান বিচারপতি হিসেবে তাকে নিয়োগ দেন। রেডটাইমস বিডি ডটকম/এমএইউ/ওও/এসএ
WARNING: Any unauthorised use or reproduction of redtimesbd.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. |