E-mail this to a friend Printable version
 

বরিশালের ৩১ যুদ্ধাপরাধিদের বিরুদ্ধে মামলার শুনানী হয়নি

fবরিশাল, ফ্্রব্র“য়ারি ৮ (রেডটাইমস বিডি ডটকম)
বরিশালের আদালতে প্রথম ৩১ জন যুদ্ধাপরাধিদের বিরুদ্ধে করা হত্যা মামলার গ্রহণ শুনানী হয়নি। রোববার বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে গ্রহণ শুনানীর দিন ধার্য্য ছিল।

মামলার বাদী মেহেন্দীগঞ্জ উপজেলার ভাষানচর এলাকার নিহত মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী প্যাদার মেয়ে রানী বেগম সময় চেয়ে আবেদন করেন আদালতে।

ওই আদালতের বিচারক মৃত্যুঞ্জয মিস্ত্রি আবেদন গ্রহণ করে ২২ ফেব্র“য়ারী পরবর্তী শুনানীর দিন ধার্য করেন। ওই দিন বাদী ও আসামী যুদ্ধাপরাধীদের আদালতে উপস্থিত থাকারও নির্দেশ দেন বিচারক।

আদালত সুত্র জানায়, যুদ্ধাপরাধিদের বিরুদ্ধে এর পূর্বে বরিশাল বিভাগের ফিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী সহ দেশের বিভিন্ন থানা ও আদালতে মামলা হয়েছে।

মামলার এজাহারে বিলম্বের কারণ হিসেবে রানি বেগম জাতির জনক বঙ্গবন্ধুর হত্যার মামলার খুনীদের ফাসির রায় কার্যকর  হওয়ায় অনুপ্রাণিত হয়ে তার পিতার হত্যার বিচার দাবিতে মামলাটি করেন।

মামলার আসামীরা হল একই এলাকার ইউনুছ কাজী, হালিমা খাতুন, আঃ বারেক হাওলাদার, এছাহাক প্যাদা, কাদের হাওলাদার, গনি, হামেদ প্যাদা, আলম হাওলাদার, ইয়াছিন কাজী, জাহাঙ্গীর কাজী, দেলোয়ার হোসেন কাজি, মোবারক ব্যাপারী, জলিল হাওলাদার, আমেজ প্যাদা, ফাতেমা বেগম, গেঞ্জ বিবি, লুতুফা বেগম, নান্না কাজী, জব্বার ফকির, হামেদ কবিরাজ, রুসিয়া বেগম, মালসূরা বেগম, সেলিম কবিরাজ, লোকমান প্যাদা, হানিফ হাওলাদার, আলমঙ্গীর মাতুব্বর, হোসনেয়ারা বেগম ও বাদশা বেপারী। আসামীর সকলের বয়স সর্বনিম্ন ৫১ থেকে সর্বোচ্চ ৮২ বছর পর্যন্ত। মামলায় ৫১ জনকে স্বাক্ষী করা হয়েছে।

বরিশালে গুছ পার্টির চাপের মুখে নির্বাহী প্রকৌশলী

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের সাড়ে ৩ কোটি টাকার কাজ বাগিয়ে নিতে তৎপর হয়েছে “গুছ” পার্টি। তারা আহ্বানকৃত দরপত্র গ্রহণ না করতে চাপ প্রয়োগ করছে নির্বাহী প্রকৌশলীকে।

নির্বাহী প্রকৌশলী জুলফিকার আলীও ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উপর থেকে চাপ রয়েছে। তিনি আরো জানান কোন চাপের কাছে নতি স্বীকার করবেন না।

সে যে কোন মূল্যে আজ দরপত্র গ্রহণ করে লটারীর মাধ্যমে বন্টন প্রক্রিয়া সম্পন্ন করবেন বলে জানান নির্বাহী প্রকৌশলী জুলফিকার আলী।

এ ব্যাপারে গুছ পার্টির সদস্য সাবেক কমিশনার বজলুর রহমানের মোবাইলে একাধিকবার ফোন করা হলে তিনি রিসিভ করেননি।

সূত্র জানায়, বরিশাল জেলার বাকেরগঞ্জ, উজিরপুর, গৌরনদী, আগৈলঝাড়া ও বাবুগঞ্জ উপজেলার বেড়ী বাঁধ সংস্কার ও মেরামতের জন্য ১৯ গ্র“পের দরপত্র আহ্বান করা হয়। ওই কাজ গুছ করে বাগিয়ে নিতে সক্রিয় ছিল একটি মহল।

নির্বাহী প্রকৌশলীর শক্ত অবস্থানে থাকায় তারা ব্যর্থ হয়ে গতকাল রোববার বেলা ১১টায় সাবেক কমিশনের বজলুর রহমান, যুবলীগ নেতা আবুয়াল হোসেন অরুন, মামুন ও দিলুসহ ৯ জনের একটি দল দুটি প্রাইভেটকার যোগে পানি উন্নয়ন বোর্ডে যায়। তখন তারা নির্বাহী প্রকৌশলীকে দরপত্র গ্রহণ করতে নিষেধ করে।

তারা ওই কাজ ভাগ বাটোয়ারা করে নেবে বলে নির্বাহী প্রকৌশলীকে জানায়। তিনি রাজি না হওয়ায় হুমকি দেয় তারা। একটি সূত্র জানিয়েছে গুছ পার্টির নেতা প্রভাবশালী হওয়ায় সে নির্বাহী প্রকৌশলীকে অন্যত্র বদলি করিয়েছে।

এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলী জুলফিকার আলী সত্যতা স্বীকার করে বলেন বদলীর আদেশ হয়েছে বলে শুনেছি। এখনও হাতে পাইনি। আমি যতক্ষণ আছি সঠিক প্রক্রিয়াই অনুসরণ করব।


বরিশালে ফেন্সিডিল মামলায় যশোরের দু’ব্যক্তির কারাদন্ড
র‌্যাবের হাতে ফেন্সিডিলসহ আটক যশোরের দুই ব্যক্তিকে ১০ বছর সশ্রম কারাদন্ড ও ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডে দন্ডিত করেছেন ট্রাইব্যুনাল।

রোববার বরিশাল বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোঃ শহিদুল¬াহ এর রায় দেন। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত দু’আসামীর মধ্যে যশোরের শারশা এলাকার সাহানুর রহমান ট্রাইব্যুনালে উপস্থিত ছিল ও বেনাপোল এলাকার নবিস উদ্দিন পলাতক ছিল।

আদালত সূত্র জানায়, ২০০৯ সালের ১০ মার্চ নগরীর বিল্লবাড়ী মুখার্জি পোল এলাকায় র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান নেয়। তখন ওই এলাকা থেকে একটি প্রাইভেটকার অতিক্রমকালে র‌্যাব সেটিকে আটক করে।

এ সময় র‌্যাব ওই প্রাইভেটকারে অভিনব কায়দায় লুকানো ৭৫৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। তখন এ ফেন্সিডিল নিজ হেফাজতে রাখার অভিযোগে র‌্যাব সাহানুর রহমান ও নবিস উদ্দিনকে আটক করে।

পরে ওই দিনই র‌্যাব-৮’র ডিএডি মোঃ ইলিয়াস বাদী হয়ে মামলা করে দু’জনকে থানায় সোপর্দ করে। মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী মডেল থানার এসআই  শিশির কুমার পাল ৩০ এপ্রিল দু’জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দেয়।

আদালত মামলাটি বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল-১ এ পাঠায়। বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মামলার ১২ জন স্বাক্ষীর মধ্যে ১০ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে ওই রায় দেন।

নগরীতে ভূয়া কোম্পানীর সন্ধান লাভ
অনুমোদন হীন জো-জো নামের একটি ফুড প্রোডাক্ট তৈরীকারী কোম্পানীর বরিশাল ডিলার ত্বা-হা এন্ড সাইয়েদা এন্টারপ্রাইজে অভিযান চালিয়েছে র‌্যাব।

রোববার রাতে পরিচালিত ওই অভিযানে র‌্যাবের দলটি মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদনহীন বিপুল পরিমাণ ম্যাংগো জুস, বিস্কুট, চকলেট, সরিষার তৈল, ঘি, এনার্জি ড্রিংকস, চাটনী, নুডুস ও লিচু উদ্ধার করেছে। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিন-উর-রহমান, বিএসটিআই’র পরিদর্শক মামুনুর রহমান, ফিল্ড অফিসার আসলাম শেখ উপস্থিত ছিল।

তাদের উপস্থিতিতে অভিযানে ডিলার নিয়াজ হোসেন, তার বন্ধু লিটু ও এরিয়া ম্যানেজার তপন বাবু নামে ৩ জনকে আটক করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের বিরুদ্ধ কি ব্যবস্থা নেয়া হবে তা জানা যায়নি র‌্যাব।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে সোনালী আইসক্রীম মোড় এলাকায় মোঃ নিয়াজ হোসেন ত্বা-হা এন্ড সাইয়েদা এন্টারপ্রাইজ নামে প্রতিষ্ঠানে অনুমোদনহীন জো জো নামে একটি কোম্পানীর ফুড প্রোডাক্ট বাজারজাত করছে।

এ সংবাদের ভিত্তিতে র‌্যাবের ক্যাপ্টেন রাকিবের নেতৃত্বে একটি দল ওই প্রতিষ্ঠানে অভিযান চালায়। তখন তারা ওই কোম্পানীর বিপুল পরিমাণ শাহী ম্যাংগো জুস, মেরী গোল্ড বিস্কুট, জো-জো মেরী গোল্ড বিস্কুট, ম্যাজিক সেঞ্চুরী চকলেট, জো জো খাটি সরিষার তেল, ক্লাসিক ঘি বিস্কুট, হর্স ফিলিংস এনার্জি ড্রিংকস, জি-জি বড়ই চাটনি, জো-জো নুডুস, জো জো লিচু ও জো জো ব্যান্ডের চকলেট উদ্ধার করে।

বরিশালে যুবকের ব্রাঞ্চ ম্যানেজার পুলিশের হাতে গ্রেফতার
যুবক হাউজিং লিমিটেডের নতুন বাজার শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোঃ ইব্রাহিম খলিলকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাতে নগরীর পুরানপাড়া এলাকা থেকে গ্রেফতার করে কোতয়ালী মডেল থানার এসআই শাহাআলম। পুলিশ জানায়, গত শনিবার রাতে নরশেদ আলী মাহমুদের থানায় করা মামলায় ইব্রাহিম খলিলকে আটক করা হয়।

তাকে পুরানপাড়া হাইস্কুল সংলগ্ন বাড়ী থেকে গ্রেফতার করেছে এসআই শাহাআলমের নেতৃত্বে পুলিশের একটি দল। মামলা সূত্রে জানা গেছে, ইব্রাহিম খলিল যুবক হাউজিংয়ের ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে মামলার বাদীর পিতা মরহুম হারুন অর রশিদ আকন্দের কাছ থেকে ৮ লাখ ৯০ হাজার টাকা নেয় বিভিন্ন মেয়াদে।

যা লভ্যাংশসহ ১০ লাখ ৫০ হাজারে উন্নীত হয়। ওই টাকা চাইতে গেলে ইব্রাহিম খলিল তাদের কাছ থেকে নেয়া টাকা পরিশোধের জন্য অঙ্গীকার করে। পরে ওই টাকা পরিশোধে ব্যর্থ হয় ইব্রাহিম খলিল।

এ ঘটনায় হারুন অর রশিদ আকনের পুত্র নরশেদ আলী মাহমুদ বাদী হয়ে থানায় মামলাটি করেন। এতে ইব্রাহিম খলিল ছাড়াও যুবকের প্রকল্প সমন্বয়কারী মাহাবুব আলম মাসুদ ও নির্বাহী কর্মকর্তা আঃ ছালামকেও আসামী করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার হন ইব্রাহিম খলিল।

বরিশালে এসএসসি পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন
আগামী ১১ ফেব্র“য়ারী অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা। এ উপলক্ষে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে বোর্ড সূত্রে জানা গেছে। বরিশাল বোর্ডে এবার ৬৫ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিগত বছরগুলোর চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেড়েছে। এবার সর্বমোট পরীক্ষার্থী ৫৫ হাজার ৫৭৫ জন। পরীক্ষার্থীর মধ্যে ২৭ হাজার ৫০৪ জন ছাত্র এবং ২৮ হাজার ৭১ জন ছাত্রী।

পরীক্ষার্থীদের মধ্যে ৩৭ হাজার ৯০৩ জন নিয়মিত এবং ১৭ হাজার ৬৬৯ জন অনিয়মিত। বিজ্ঞান বিভাগে ৯ হাজার ২১৭ জন, মানবিক ২৫ হাজার ৮৬১ জন এবং ব্যবসায় শিক্ষায় ২০ হাজার ৪৯৭ জন।

পটুয়াখালী জেলায় পরীক্ষার্থী ৯ হাজার ৮০১ জন। সবচেয়ে পরীক্ষার্থী কম বরগুনায়। এখানে পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৪০৯ জন। এছাড়া বরিশালে ১৯ হাজার ৯শ’, পিরোজপুরে ৭ হাজার ৭২৬ জন, ভোলায় ৭ হাজার ১৪১ জন এবং ঝালকাঠীতে ৫ হাজার ৫৯৮ জন পরীক্ষার্থী এবারে পরীক্ষায় অংশ নেবে। শিক্ষাবোর্ড সূত্র জানায়, এবার মোট ১৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো হচ্ছে দশমিনা (১১১), বেতাগী (১২৪), বাবুগঞ্জ (১৩৫), কলসকাঠী (১৪১), লালমোহন (১৮৩), দৌলতখান (১৮৪), মোল্লারহাট (১৯৭), সুবিদখালী (১০৯), বগা (১৪৫), বোরহানউদ্দিন (১৮৫), নলছিটি (১৯৫)। ২০০৯ সালে এসব কেন্দ্র থেকে ১৯ জন পরীক্ষার্থী বহিস্কার হয়েছিল। এ জন্য এ কেন্দ্রগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়।

আজ বরিশাল আওয়ামী লীগের বর্ধিত সভা
বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা আজ। সকাল ১০টায় বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আয়োজিত বর্ধিত সভার শুরুতে আওয়ামী লীগ নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত অনুযায়ী বরিশালে সদস্য নবায়ন কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান অতিথি আ’লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাডঃ ইউসুফ হোসেন হুমায়ুন ও বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম।

বরিশাল জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য বর্ধিত সভায় কেন্দ্রীয় আ’লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এ্যাডঃ আফজাল হোসেন, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক সাবেক চীফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহ, মহানগর আ’লীগের আহ্বায়ক সিটি মেয়র এ্যাডঃ শওকত হোসেন হিরনসহ বরিশাল জেলার সকল সংসদ সদস্যদের বক্তব্য রাখার কথা রয়েছে।

এছাড়া জেলা ও মহানগর আ’লীগের নেতৃবৃন্দসহ ওয়ার্ড ও উপজেলা আ’লীগের নেতাকর্মী বর্ধিত সভার উন্মুক্ত আলোচনায় অংশ নেবেন বলে একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে।

সূত্রটি আরো জানায়, আজকের বর্ধিত সভায় বরিশালের রাজনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। গ্রহণ করা হবে ভবিষ্যত পরিকল্পনা। এছাড়া জেলা, মহানগর, উপজেলা ও ওয়ার্ড কমিটিসহ প্রতিটি ইউনিট কমিটি ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেয়া হবে বলে সূত্রটি জানায়।
এছাড়াও আজকের বর্ধিত সভা থেকে জেলা ও মহানগর আ’লীগের কাউন্সিলের সম্ভাব্য দিনক্ষণের ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন জেলা ও মহানগর আ’লীগের একাধিক নেতা।
রেডটাইসন বিডি ডটকম/প্রতিনিধি/এমএইউ




WARNING: Any unauthorised use or reproduction of redtimesbd.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

 
 
 
Bookmark with:  
    GoogleFacebook  GoogleGoogle    
 
More News
 
Related News
No more Related News Found
 
 
 
 
কৃষি ও কৃষকের গল্প
বিনোদন উপাখ্যান
 
 
The REDTIMESBD is not responsible for the content of external internet sites.
 
News Sources Contact Us
About redtimesbd.com Terms of Use  
Advertise With Us Privacy & Cookies  
Sitemap Developed By Mamunur Hossen