১৫ ও ১৬ই ফেব্র“য়ারি ডেভলপমেন্ট ফোরামের বার্ষিক সেমিনার
|
|
ঢাকা, ফেব্র“য়ারি ৮ (রেডটাইমস বিডি ডটকম) আগামী ১৫ ও ১৬ই ফেব্র“য়ারি ডেভলপমেন্ট ফোরামের বার্ষিক সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি জানান, এই সেমিনারের মাধ্যমে দাতাদেশগুলোর কাছে আমাদের কি প্রত্যাশা তা তুলে ধরা হবে।
সোমবার অর্থমন্ত্রণালয়ের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান। এই সেমিনারটি অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।
তিনি জানান, ১৫ ফেব্র“য়ারির প্রথম অধিবেশনে বিষয়বস্তু থাকবে-উন্নয়ন, সুশাসন ও মানব উন্নয়ন সম্পর্কিত, ২য় অধিবেশনে থাকবে- জ্বালানি ও বিদ্যুৎ সম্পর্কিত; তৃতীয় অধিবেশনে থাকবে কৃষি ও খাদ্য নিরাপত্তা এবং ৪র্থ অধিবেশনে থাকবে জলবায়ু ও পরিবেশ বিষয়ক।
ডেভলপমেন্ট ফোরাম-এর কাজ কি সাংবাদিকদের এমন ধরনের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, মূলত দাতাদের কাছে আমাদের প্রয়োজন ও প্রত্যাশা তুলে ধরাই এর প্রধান আকর্ষণ।
তিনি আরও জানান, যদিও তাৎক্ষণিকভাবে এর কোন ফলাফল পাওয়া যাবে না; তারপরও এই সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ। ৫ বছর পর এই সম্মেলনের মাধ্যমে তাদেরকে বাংলাদেশ বিষয়ে অবহিত করা যাবে। রেডটাইমস বিডি ডটকম/ওও/এমএইউ/আর আর
WARNING: Any unauthorised use or reproduction of redtimesbd.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. |
| |
| |
| |
|
|
|
| |
| Related News |
| No more Related News Found |
|
|
| |
|
|
|
|
| |
| |
|
|
|