E-mail this to a friend Printable version
 

২১ ফেব্র“য়ারি মাতৃভাষা ইনস্টিটিউট উদ্বোধন

fঢাকা, ফেব্র“য়ারি ৮ (রেডটাইমস বিডি ডটকম)
আমরা মাতৃভাষার অধিকার অর্জন করেছিলাম বাহান্নার একুশে ফেব্র“য়ারি। এরপর প্রায় ২২ বছর গত হওয়ার পর ১৯৭৪ সালে জাতিসংঘে বিশ্বের প্রথম বাঙালি হিসেবে বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলা ভাষায় তার ভাষণ, বাংলাদেশ, বাংলা ভাষা ও বাঙালি জাতির জন্য এক অনন্য দৃষ্টান্ত এবং ভাষা আন্দোলনের বীরদের প্রতি রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক স্বীকৃতিতে একটি বিশেষ মর্যাদা এনে দিয়েছে।

বাংলা মাতৃভাষা হিসেবে স্বীকৃতি লাভের প্রায় ৪৭ বছর পর অর্থাৎ ১৯৯৯ সালের ১৯ নভেম্বর ইউনেস্কো একুশে ফেব্র“য়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা দেয়।

এর পর পরই  পৃথিবীর অন্যান্য ভাষার সঙ্গে বাংলা ভাষার সাদৃশ্য এবং বিভিন্নতা নিয়ে গবেষণার লক্ষ্যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়।

এই সিদ্ধান্তের প্রায় ২ বছর পর ২০০১ সালের ২৭ মার্চ জাতিসংঘের তৎকালীন মহাসচিব কফি আনান ঢাকার ঐতিহাসিক রেডকোর্স ময়দানে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ভিত্তিপ্রস্তর স্থাপনের পর এর নির্মাণ কাজ শুরু হয় এবং ফাউন্ডেশন পর্যন্ত কাজ শেষ হবার পর চার দলীয় জোট সরকারের সময় হঠাৎ করেই ২০০৩ সালে এর নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিউটের ভিত্তি প্রস্তর স্থাপনের প্রায় ৮ বছর বছর তা বর্তমান মহাজোট সরকারের আমলেই আগামী ২১শে ফেব্র“য়ারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সুবোদ চন্দ্র ঢালী রেডটাইমস বিডি ডটকমকে এই তথ্য জানান। 

তিনি আরও জানান, আন্তর্জাতিক মাতৃ ভাষা ইনস্টিটিউটের শুভ উদ্বোধন উপলক্ষে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে।
রেডটাইমস বিডি ডটকম/ওও/এমএইউ/আর আর





WARNING: Any unauthorised use or reproduction of redtimesbd.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

 
 
 
Bookmark with:  
    GoogleFacebook  GoogleGoogle    
 
More News
 
Related News
No more Related News Found
 
 
 
 
কৃষি ও কৃষকের গল্প
বিনোদন উপাখ্যান
 
 
The REDTIMESBD is not responsible for the content of external internet sites.
 
News Sources Contact Us
About redtimesbd.com Terms of Use  
Advertise With Us Privacy & Cookies  
Sitemap Developed By Mamunur Hossen