হিলি সীমান্তে বিডিআর-বিএসএফ পতাকা বৈঠক
|
|
দিনাজপুর, ৮ ফেব্রুয়ারি, রেডটাইমস বিডি ডটকম: দিনাজপুরের হিলিতে বিডিআর-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে আজ সোমবার সকাল ১১টায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিডিআর সূত্রে জানা যায়, দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে হিলি সিপি বিডিআর ক্যাম্পে এই পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিডিআরের দিনাজপুর ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার ও ২ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এরশাদ আহমেদ।
এ সময় বাংলাদেশের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জয়পুরহাট-৩ রাইফেল ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মামুন, ফুলবাড়ি-৪০ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আকরামুজ্জামান, ঠাকুরগাঁও ২০ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক মাহফুজ আলম ও মেজর জাকির হোসেন।
ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফের মালদা সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডেন্ট ডিআইজি বি.কে ঝাঁ।
তাকে সহযোগিতা করেন ৫৭ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডেন্ট রাজ কুমার, ২৮ বিএসএফ ব্যাটালিয়নের কমাডেন্ট প্রভাত কুমার সিং।
বৈঠক সুত্রে জানা গেছে, উভয় সেক্টরের অধিনের সীমান্তে মাদকদ্রব্য, চোরাচালান ও নারী-শিশু পাচার রোধ, অহেতুক গুলি বর্ষনবন্ধ করা, ১৫০ গজের মধ্যে অনুমতি ছাড়া কোনো স্থাপনা না করাসহ বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়।
বৈঠকে উভয় বাহিনীর কর্মকর্তারা ভবিষ্যতে সীমান্তে কোন অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারেও বেশ কিছু সিদ্ধান্ত নেন। রেডটাইমস বিডি ডটকম/ প্রতিনিধি/ ই এইচ/ আই এইচ
WARNING: Any unauthorised use or reproduction of redtimesbd.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. |
| |
| |
| |
|
|
|
| |
| Related News |
| No more Related News Found |
|
|
| |
|
|
|
|
| |
| |
|
|
|