E-mail this to a friend Printable version
 

ডিসেম্বর পর্যন্ত এডিপি ২৯ পারসেন্ট বাস্তবায়িত

fffঢাকা, ফেব্র“য়ারি ৮, রেডটাইমস বিডি ডটকম

২০০৯-২০১০ অর্থবছরে ডিসেম্বর পর্যন্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি)র বাস্তবায়ন হয়েছে ২৯ পারসেন্ট বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব আব্দুল আজিজ।

সোমবার সচিবালয়ে সব মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান।

এ অর্থবছরে এডিপি’র ১০০ পারসেন্ট বাস্তবায়ন হবে না জানিয়ে আব্দুল আজিজ বলেন,২০০৯-২০১০ অর্থবছরে এডিপি বাস্তবায়ন হতে পারে ৯৫ পারসেন্ট।

আদালত অবমাননা সংক্রান্ত আইন আরো যুগোপযোগী করতে আইন মন্ত্রণালয়কে কাজ করতে বলা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আদালত অবমাননা আইন পাশ করার এখতিয়ার মন্ত্রিসভার।তবে বর্তমান আদালত অবমাননা সংক্রান্ত যে আইন আছে তা যুগোপযোগী করা দরকার।

মন্ত্রিপরিষদ সচিব আব্দুল আজিজ সাংবাদিকদের জানান, মন্ত্রিপরিষদে ৩৯ টি প্রকল্পের মধ্যে ৩৪ টি প্রকল্প বাস্তবায়িত হয়েছে।মন্ত্রিসভায় ওঠা প্রকল্পের মধ্যে ৭৫.৫ পারসেন্ট বাস্তবায়িত হয়েছে।

আন্ত:মন্ত্রণালয় সভা খুব গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে আব্দুল আজিজ জানান,অর্থমন্ত্রণালয় ও সংস্থাপন মন্ত্রণালয়ের পরামর্শ ছাড়া অনেক মন্ত্রণালয় অনেক সুপারিশ করেছে।যা খুব খারাপ।

কোনো মন্ত্রণালয় যদি মনে করে জনবল সংকটের কারণে কার্যক্রম বাঁধাগ্রস্থ হচ্ছে তবে সেই মন্ত্রণালয় এডহক ভিত্তিতে লোক নিয়োগ দিতে আইনি কোনো বাঁধা নেই বলে মন্তব্য করেন মন্ত্রিপরিষদ সচিব।

সোমবারের সচিব সভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০২১ এর বাস্তবায়নে সচিবদের আরো দায়িত্ব পালনের কথা বলা হয়েছে বলে জানান আব্দুল আজিজ।

আব্দুল আজিজ আরো জানান,টিসিবিকে জোরদার করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশনা দেওয়া হয়েছে।

২০১০ সালের মধ্যে ১০০ পারসেন্ট নেট সুবিধা বাস্তবায়নের করার কথা জানান আব্দুল আজিজ।

দুর্গম এলাকায় সচিবদের পরিদর্শন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে আজিজ জানান,আমি কয়েকটি জেলা পরিদর্শন করেছি। পরিদর্শনের পর প্রতিবেদন লিখেছি,যার কপি সচিবদের দেওয়া হয়েছে।সেই অনুযায়ী তাদেরকে পরিদর্শন করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

পঞ্চবার্ষিকী গত ২ বছরে কার্যকর ছিল না জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, পঞ্চবার্ষিকী পরিকল্পনা (২০১১-২০১৫) প্রণয়ন করার কাজ চলছে।
রেডটাইমস বিডি ডটকম/এসডি/ওও/এসডি




WARNING: Any unauthorised use or reproduction of redtimesbd.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

 
 
 
Bookmark with:  
    GoogleFacebook  GoogleGoogle    
 
More News
 
Related News
No more Related News Found
 
 
 
 
কৃষি ও কৃষকের গল্প
বিনোদন উপাখ্যান
 
 
The REDTIMESBD is not responsible for the content of external internet sites.
 
News Sources Contact Us
About redtimesbd.com Terms of Use  
Advertise With Us Privacy & Cookies  
Sitemap Developed By Mamunur Hossen