E-mail this to a friend Printable version
 

মৌলভীবাজারে তাঁত বস্ত্র মেলা চলছে, জেলা প্রশাসকের বিরুদ্ধে হাইকোর্টে রীট

মৌলভীবাজার, ফেব্রুয়ারি ০৮, রেডটাইমস বিডি ডটকম
প্রশাসনের অসহযোগিতায় কোন প্রচারণা ছাড়াই মৌলভীবাজারে তাঁত বস্ত্র মেলা চলছে। তাঁত বস্ত্র মেdddলা মাস ব্যাপী কেন পরিচালনা হবে না এই মর্মে  গত ৪ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের বিরুদ্ধে হাইকোর্টে একটি রীট পিটিশন করা হয়।

জানা যায়, গত ১২ জানুয়ারি জেলা প্রশাসক ব্রাইট মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডকে ১৩ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত ১৫ দিনের জন্য তাঁত বস্ত্র মেলা করার অনুমতি প্রদান করেন।

পাট ও বস্ত্র মন্ত্রণালয়, পুলিশ সুপার এবং মেলার মাঠ কর্তৃপ মাসব্যাপী তাঁত ও বস্ত্র মেলা করার অনুমতি প্রদান করলেও জেলা প্রশাসক মেলার সময় বৃদ্ধি না করার কারণে শত শত তাঁত বস্ত্র ব্যবসায়ী তিগ্রস্ত অবস্থায় মানসিক যন্ত্রণার শিকার হয়েছেন। জেলা প্রশাসক অনুমতি প্রদানের তারিখ থেকে ১০ দিন স্টল তৈরি ও অন্যান্য কাজে  সময় চলে যায়।

গত ২৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি’র সভাপতি দেওয়ান ফরিদ গাজী এম.পি ও মৌলভীবাজার সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ মহসীন আলী।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন  করেন সুরদরিয়ার জনপ্রিয় শিল্পী বিউটি দাস ও তার দল।

এ ব্যাপারে তাঁত ও বস্ত্র মেলা কর্তৃপক্ষ জানান, জেলা প্রশাসক বরাবরে বারবার মেলার সময় বৃদ্ধির জন্য আবেদন করা হয়েছিল।

জেলা প্রশাসক কোন সদুত্তর না দেওয়াতে এবং জেলা প্রশাসকের মৌখিক নির্দেশে মেলা ভাঙ্গার ঘোষনা প্রদান করলে সংগঠনের সম্পাদক সৈয়দ রোমান আহমদ গত ৪ ফেব্রুয়ারি সময় বৃদ্ধির জন্য হাইকোর্টে রীট পিটিশন দাখিল করেন। পিটিশন নম্বর ১০০৮/১০। রীট পিটিশন আগামী ৯ ফেব্রুয়ারি শুনানি হবে বলে জানা যায়। 

এদিকে মৌলভীবাজার জেলা প্রশাসককে জলমহাল সংক্রান্ত বিষয়ে নীতিমালা বর্হিভূত প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করায় ভূমি মন্ত্রণালয় থেকে শোকজ করা হয়েছে।

অপরদিকে সংগঠনের পক্ষ থেকে জানা যায়, মেলার আবেদনের পর থেকে জেলা প্রশাসক অসহযোগিতা করে আসছেন।  পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী এ মেলায় উদ্বোধন করার কথা ছিল। কিন্তু জেলা প্রশাসকের অসহযোগিতার কারণে তিনি সফরসূচী পাঠিয়েও মেলাটি উদ্বোধন করতে পারেননি।

সংগঠনের পক্ষ থেকে  ও মেলা ঘুরে জানা যায়, তাঁতবস্ত্রকে আরো সম্প্রসারিত ও ব্যবসায়ীগণকে উৎসাহিত করার জন্যই এ মেলার আয়োজন হলেও ব্যবসায়ীরা উদ্বোধন থেকে মাত্র ৬ দিন মেলা পরিচালনার সময় পেয়েছেন।

সময় না বাড়ালে তারা লক্ষ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হবেন। রীট হওয়ার পর বর্তমানে মেলাটি কোন প্রচারণা ছাড়াই চলছে।
রেডটাইমস বিডি ডটকম/প্রতিনিধি/আর এস




WARNING: Any unauthorised use or reproduction of redtimesbd.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

 
 
 
Bookmark with:  
    GoogleFacebook  GoogleGoogle    
 
More News
 
Related News
No more Related News Found
 
 
 
 
কৃষি ও কৃষকের গল্প
বিনোদন উপাখ্যান
 
 
The REDTIMESBD is not responsible for the content of external internet sites.
 
News Sources Contact Us
About redtimesbd.com Terms of Use  
Advertise With Us Privacy & Cookies  
Sitemap Developed By Mamunur Hossen