ঢাকা, ৮ ফেব্রুয়ারি, রেডটাইমস বিডি ডটকম:
ক্রিকেটের পর এবার এসএ গেমসের ফুটবলেও সোনা জিতল বাংলাদেশ। আজ সোমবার আফগানিস্তানকে ৪-০ গোলে হারিয়ে বাংলাদেশ এই সোনা জিতে।
এ নিয়ে বাংলাদেশের সোনার সংখ্যা দাড়ায় ১৮তে।
আজ সন্ধায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলার প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকে বাংলাদেশ।
খেলার ১৮ মিনিটের মাথায় বাংলাদেশের প্রথম গোল আসে মিশুর পা থেকে। আর খেলার ৩২ মিনিটের মাথায় এনামুল হক দ্বিতীয় গোল করে দলের ব্যবধান হয় ২-০তে।
খেলার দ্বিতীয়ার্ধে ৬৯ মিনিটের মাথায় আব্দুল বাতেন দলের পক্ষে তৃতীয় গোল করেন। দলের পক্ষে চতুর্থ গোল করেন আগের ম্যাচের জয়ের নায়ক চট্টগ্রামের সবুজ।
রেডটাইমস বিডি ডটকম/ ই এইচ/ আই এইচ