E-mail this to a friend Printable version
 

ক্যাম্পাসে ঢুকতে পারছেনা ছাত্রদল

রাবি, ৮ ফেব্র“য়ারি, রেডটাইমস বিডি ডটকম:
সরকারী দলের পেটুয়া বাহিনী ছাত্রলীগের তাণ্ডবে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে পারছে না ছাত্রদল।

আজ সোমবার ছাত্রদলের কয়েক নেতাকর্মীকে লাঞ্ছিত করে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে ছাত্রলীগ।

এ ঘটনা আওয়ামী লীগ ও তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগের বাকশালী চিন্তা-ভাবনার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাবির সাবেক প্রক্টর প্রফেসর ড. মুহাঃ এনামুল হক।

তিনি রেডটাইমস বিডি ডটকমকে বলেন, বর্তমান প্রশাসন এমন নীতিমালা করেছে যে, ক্যাম্পাসে ছাত্রলীগ ছাড়া অন্য কোন সংগঠন কিছু করতে পারবে না।

গণতান্ত্রিক দেশে এটা খুবই দুঃখজনক ঘটনা বলে তিনি উল্লেখ করেন।

দীর্ঘদিন পর একত্রিত হয়ে আজ দুপুর ১২ টার দিকে ছাত্রদল নেতা সালাহউদ্দিন রানা, ইমতিয়াজ আহমেদ , শাহরিয়ার আমিন বিপুল ও কামরুল হাসানসহ ১০/১২ জন নেতাকর্মী ক্যাম্পাসে প্রবেশ করে টুকিটাকি চত্বরে অবস্থান করে।

এসময় ছাত্রলীগ নেতা আরিফ, তুহিন ও কমলের নেতৃত্বে ২০/২৫জন নেতাকর্মী তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে লাঞ্ছিত করে সেখান থেকে তাদেরকে বের করে দেয়।

এসময় ছাত্রলীগ নেতাকর্মীরা ছাত্রদল নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করে পুনরায় ক্যাম্পাসে প্রবেশ করতে নিষেধ করে।

পরে ছাত্রলীগ নেতাকর্মীরা ছাত্রদলের কয়েক নেতাকর্মীকে ক্যাম্পাসে খোজাখুজি করতে করে।

ছাত্রদল নেতা সালাহউদ্দিন রানা রেডটাইমস বিডি ডটকমকে বলেন, কোন অভিযোগ ছাড়াই ছাত্রলীগ তাদেরকে লাঞ্ছিত করে বের দিয়েছে।
রেডটাইমস বিডি ডটকম/ প্রতিনিধি/ ই এইচ/ আই এইচ




WARNING: Any unauthorised use or reproduction of redtimesbd.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

 
 
 
Bookmark with:  
    GoogleFacebook  GoogleGoogle    
 
More News
 
Related News
No more Related News Found
 
 
 
 
কৃষি ও কৃষকের গল্প
বিনোদন উপাখ্যান
 
 
The REDTIMESBD is not responsible for the content of external internet sites.
 
News Sources Contact Us
About redtimesbd.com Terms of Use  
Advertise With Us Privacy & Cookies  
Sitemap Developed By Mamunur Hossen