শেখ হাসিনা
|
|
ঢাকা, ফেব্র“য়ারী ১, রেডটাইমস বিডি ডটকম
সবাইকে বই পড়ার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বই হলো সবচেয়ে ভালো বন্ধু। শিা ও সাংস্কৃতিক বিকাশের জন্য বই হলো সবচেয়ে ভালো মাধ্যম। একুশে বই মেলা লেখক ও পাঠকদের মিলন মেলা।
বাংলা একাডেমীকে সাংস্কৃতিক বলয় হিসেবে গড়ে তোলার জন্য সরকার সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
লেখক ও প্রকাশকদের প্রতি আহবান জানিয়ে শেখ হাসিনা বলেন, প্রতিষ্ঠিত লেখকদের বই প্রকাশের পাশাপাশি তরুণ লেখকদের বই প্রকাশ করুন। কারণ তরুণরাই আগামী দিনের ভবিষ্যত।
বই ছাড়া কোন জাতি আত্মমর্যাদাবান জাতি হিসেবে গড়ে উঠতে পারে না বলে মন্তব্য করেন শেখ হাসিনা।
তিনি জানান, বাংলাভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে গড়ে তোলার জন্য আমাদের সরকার সবধরনের চেষ্টা করেছিল। যার কারণে বাংলা আজ দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃত। বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষাকে আমরাই প্রতিষ্ঠা করেছিলাম বলে দাবি করেন শেখ হাসিনা। ভাষা আন্দোলনে শেখ মুজিব রহমান বিরাট ভূমিকা পালন করেছিলেন বলে মন্তব্য করে শেখ হানিসা বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্র“য়ারির ঐ সময়ে বঙ্গবন্ধু কারাগারে থেকেই তিনি ১৪৪ ধারা ভঙ্গের পে মত দিয়েছিলেন।
স্মৃতি চারণ করে শেখ হাসিনা বলেন যখন আমি বিশ্ববিদ্যালয়ে ছাত্রী ছিলাম তখন আমি বাংলা একাডেমীর লাইব্রেরী ব্যবহার করতাম। এবং বাংলা একাডেমীকে তার প্রিয় প্রাঙ্গণ আখ্যায়িত করে বলেন, এখানে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। সহপাঠিদের নিয়ে অনেক আড্ডা দিয়েছি।
লেখক ও প্রকাশকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা ভালো বই লিখুন। যাতে তরুণ প্রজন্ম এইসব পাঠ পড়ে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়। কারণ আপনারাই জাতির বিবেক। রেডটাইমস বিডি ডটকম/ওও/আর এস
WARNING: Any unauthorised use or reproduction of redtimesbd.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. |
| |
| |
| |
|
|
|
| |
| Related News |
| No more Related News Found |
|
|
| |
|
|
|
|
| |
| |
|
|
|