E-mail this to a friend Printable version
 

রমজানে চিনির দাম কমবে: শিল্পমন্ত্রী



ঢাকা, ২৪ জুলাই, রেডটাইমস বিডি ডটকম:
রমজানে চিনির বাজার অস্থির হওয়ার বিষয়টি অস্বীকার করে, রমজানে চিনির দাম বাড়বে না বরং ২ টাকা কমবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ূয়া।

তিনি আজ বিকেলে বিসিসিআই অডিটোরিয়ামে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন।

মন্ত্রী আরও বলেন, রমজানে, বর্তমান চিনির নির্ধারিত দামের চেয়ে, ২ টাকা কমে  অর্থ্যাৎ ৪৩ টাকা দরে বিক্রয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
হঠাৎ করে চিনির দর ৬ টাকা বেড়েছে, এমন অভিযোগ তার কাছে নেই উল্লে¬খ করে তিনি বলেন, চিনির দাম বাড়ানো ব্যবসায়ীদের একটি সংস্কৃতির অংশ হয়ে দাঁড়িয়েছে।
পর্যাপ্ত মজুদ থাকার পরও সিন্ডিকেট গঠন করে চিনির দাম বাড়াচ্ছে ব্যবসায়ীরা বলে মন্তব্য করেন মন্ত্রী।

বর্তমান সরকারের কাছে এরই মধ্যে ১০ হাজার মেট্টিক টন অভ্যন্তরীন মজুদ রয়েছে ও বাকি ২৫ হাজার মেট্টিক টন আমদানি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
রেডটাইমস বিডি ডটকম/ ই এইচ/ আই এইচ/ জি এইচ




WARNING: Any unauthorised use or reproduction of redtimesbd.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

 
 
 
Bookmark with:  
    GoogleFacebook  GoogleGoogle    
 
More News
 
Related News
No more Related News Found
 
 
 
 
কৃষি ও কৃষকের গল্প
বিনোদন উপাখ্যান
 
 
The REDTIMESBD is not responsible for the content of external internet sites.
 
News Sources Contact Us
About redtimesbd.com Terms of Use  
Advertise With Us Privacy & Cookies  
Sitemap Developed By Mamunur Hossen