জাবির এক নির্দোষ ছাত্র জেলহাজতে
|
|
জাবি, ২৭ জুলাই, রেডটাইমস বিডি ডটকম:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক নির্দোষ ছাত্র গত ২২ দিন ধরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার একগুয়েমির কারণে জেলহাজতে রয়েছে।
ওই ছাত্রের এক বান্ধবী তার মুক্তির ব্যবস্থা করতে গেলে ওই থানার এক এস আই তার সাথে অসম্মানজনক ও কুরুচিপূর্ণ ব্যবহার করে।
গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ওই ছাত্রের বন্ধুরা। জানা যায়, গত ৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের আল বেরুণী হলের ছাত্রলীগের দু’গ্র“পের সংঘর্ষের ঘটনায় জড়িত না থাকলেও ওই রাতে হল তল্ল¬াশির সময় একই নামের হওয়ার কারণে আলমগীর হোসেনকে অন্যায়ভাবে গ্রেফতার করে নিয়ে যায় আশুলিয়া থানা পুলিশ। ওই নির্দোষ ছাত্রের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন একাধিকবার সুপারিশ করলেও থানা পুলিশ তা আমলে নেয়নি।
পরে ওই ছাত্রকে ছেড়ে দিয়েও আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, আপনি বলেছিলেন না আমরা আপনাকে গ্রেফতার করতে পারিনা, আপনি এখন রিমান্ডে যান’ বলে একগুয়েমি করে আলমগীরকে আদালতে পাঠানো হয়।
ওই ছাত্রের এক বান্ধবী তার মুক্তির ব্যবস্থা করতে গেলে থানার এস আই আমিনুল তার সাথে অসম্মানজনক ও কুরুচিপূর্ণ আচরণ করে।
এব্যাপারে এস আই আমিনুল ইসলাম জানান, ‘ওই ছাত্রের মা,বোন ও বান্ধবী আমার কাছে এসেছিল তবে আমি তেমন কিছুই বলিনি।
এ ঘটনায় নির্দোষ ছাত্র আলমগীরের অবিলম্বে জেলমুক্তি এবং বিশ্ববিদ্যালয় ছাত্রীকে হয়রানী করায় সরকারের কাছে ওসি সিরাজুল ইসলাম ও এস আই আমিনুলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে আলমগীর হোসেনের বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি মাহী মাহফুজ, নুসরাত জাহান প্রমুখ। রেডটাইমস বিডি ডটকম/ প্রতিনিধি/ ই এইচ/ আই এইচ
WARNING: Any unauthorised use or reproduction of redtimesbd.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. |
| |
| |
| |
|
|
|
| |
| Related News |
| No more Related News Found |
|
|
| |
|
|
|
|
| |
| |
|
|
|