|
ঢাকা, ২৮ জুলাই, রেডটাইমস বিডি ডটকম: আর্জেন্টিনা ফুটবল দলের কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে দিয়েগো ম্যারাডোনাকে আন্তবর্তীকালীন কোচ হিসেবে দাইত্ব নিবেন সার্জিও বাতিস্তা।
মঙ্গলবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন এএফএ।
এর আগে গত সোমবার ম্যারাডোনাকে কোচ হিসেবে রাখা হবে কিনা এ নিয়ে প্রায় ২ ঘণ্টা আলোচনা করে এএফএ।
পরে মঙ্গলবার ফেডারেশনের কর্মকর্তারা নতুনভাবে আর চুক্তি নবায়ন না করে ’৮৬-এর বিশ্বকাপ জয়ী এই অধিনায়ককে কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেন।
এবারের বিশ্বকাপ আসরের প্রথম পর্বে দুর্দান্ত সূচনা করেও কোয়ার্টার ফাইনালে ৪-০ গোলে হেরে বাদ পড়ে আর্জেন্টিনা। তখন থেকেই সবার ধারনা ছিল ম্যারাডোনাকে বাদ দেয়া হতে পারে। কিন্তু বেশিরভাগই তাকে আরেকটি সুযোগ দেয়ার পক্ষে নেন।
তবে ম্যারাডোনা জানিয়েছিলেন, শুধু তার কোচিং স্টাফদের সবাইকে রাখলেই তিনি কোচ হিসেবে থাকতে রাজি আছেন।
এই বিষয়ে এএফএর মুখপাত্র আর্নেস্তো চেরকুইস বাইয়ানো বৈঠক শেষে এক সংবাদ সম্মোলনে বলেন “ম্যারাডোনার দেয়া শর্ত পূরণ করা এএফএর পক্ষে সম্ভব নয় বলে তাঁকে কোচ হিসেবে না রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাহী কমিটি।
এর আগে ২০০৮ সালে নবেম্বরে আর্জেন্টিনার কোচ হিসেবে দাইত্ব নেন ম্যারাডোনা। তাঁর কোচ থাকার সময় ১৫টি আর্ন্তজাতিম ম্যাচের মধ্যে মাত্র আটটিতে জয় পেয়েছে এবং হেরেছে সাতটি ম্যাচে। রেডটাইমস বিডি ডটকম/ ই এইচ/ আই এইচ/ এস ডি
WARNING: Any unauthorised use or reproduction of redtimesbd.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. |