|
ইসলামাবাদ, ২৮ জুলাই, রেডটাইমস বিডি ডটকম: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কাছে একটি বেসরকারি পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে বিমানের ১৫২ জন যাত্রী নিহত হয়েছে।
করাচি থেকে ইসলামাবাদে যাওয়ার সময় বিমানটিতে ১৪৬ জন যাত্রি ও ৬ জন ক্রু ছিল বলে জানিয়েছেন ইসলামাবাদ বিমান বন্দর কর্তৃপক্ষ।
খারাপ আবহাওয়ায় অবতরণের সময় বিমানটি একটি পাহাড়ে বিধ্বস্ত হয় বলে স্থানীয় গণমাধ্যম খবর প্রকাশ করেছে।
খারাপ আবহাওয়ায় করাচি থেকে ইসলামাবাদ যাওয়ার পথে অবতরণের সময় মারগালা পাহাড়ে বিধ্বস্ত হয় বিমানটি। এ সময় কন্ট্রোল টাওয়ারের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পুলিশের স্থানীয় মুখপাত্র জানিয়েছেন, বিমানটি এয়ার-ব নামক একটি বেসরকারি বিমান কো¤পানির।
হতাহত যাত্রীদের খোঁজ নিতে তাদের আত্মীয়স্বজনরা ইসলামাবাদ বিমানবন্দরে ভীড় করেছেন। রেডটাইমস বিডি ডটকম/ ই এইচ/ আই এইচ
WARNING: Any unauthorised use or reproduction of redtimesbd.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. |