আদমজী ইপিজেডে বেতনের দাবিতে ফ্যাক্টরীতে তালা
|
|
নারায়ণগঞ্জ, ২৮ জুলাই, রেডটাইমস বিডি ডটকম: সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের হাইল্যান সুয়েটার ফ্যাক্টরীর কর্মচারীরা মঙ্গলবার সকালে বেতনের দাবিতে কারখানায় তালা ঝুলিয়ে দিয়েছে।
বিক্ষুদ্ধ কর্মচারীরা ইপিজেডের বেপজা অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। পরে কারখানার মালিক পক্ষ বিকেলে এক মাসের বেতন পরিশোধ করে এবং আরেক মাসের বেতন পরিশোধের আশ্বাস দিলে কর্মচারীরা শান্ত হয়।
কর্মচারীদের বিক্ষোভের কারণে শ্রমিকরা কাজে যোগ দিতে পারেনি।
কারখানার বিক্ষুদ্ধ কর্মচারীরা জানায়, কারখানায় দেড় শতাধিক কর্মচারী কাজ করে। তাদের বেতন সময় মতো পরিশোধ করা হয় না। বেতন না পেয়ে সংসার চালাতে খুব কষ্ট হয়। তাই বাধ্য হয়ে কর্মচারীরা বেতনের দাবিতে আন্দোলনে নেমেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় কর্মচারীরা বেতনের দাবিতে কারখানার প্রধান গেইটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ শুরু করে। কারখানা তালা বন্ধ থাকায় প্রতিষ্ঠানে শ্রমিকেরা কাজ করতে পারেনি।
পরে বিকেলে কারখানার মালিক পক্ষ এক মাসের বেতন পরিশোধ করে এবং আরেক মাসের বেতন পরিশোধের আশ্বাস দিলে কর্মচারীরা শান্ত হয়।
উল্লেখ্য, গত ৩ জলাই কারখানার ৭ শতাধিক শ্রমিক ২১ দফা দাবীতে আন্দোলন করে কারখানা ভাংচুর করে। পরে মালিক, শ্রমিক ও বেপজা কর্তৃপক্ষের সমঝোতা বৈঠকের পর কারখানা চালু হয়। কিন্তু কর্মচারীদের বেতন না দেয়ায় মঙ্গলবার কর্মচারীরা আন্দোলন শুরু করে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এস এম বদরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কর্মচারীদের বেতন বিকেলে পরিশোধ করা হলো কারখানায় কাজ শুরু হয়। রেডটাইমস বিডি ডটকম/ প্রতিনিধি/ ই এইচ/ আই এইচ
WARNING: Any unauthorised use or reproduction of redtimesbd.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. |
| |
| |
| |
|
|
|
| |
| Related News |
| No more Related News Found |
|
|
| |
|
|
|
|
| |
| |
|
|
|