নৌ-পথকে রক্ষায় সরকার মহাপরিকল্পনা গ্রহণ করেছে: শাজাহান খান
|
|
ঢাকা, ২৮ জুলাই, রেডটাইমস বিডি ডটকম: নৌ-পথকে রক্ষা করার প্রত্যয়ে সরকার মহাপরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান ।
তিনি আজ ঢাকায় ওয়াইজঘাটে দেশের অন্যতম বৃহৎ যাত্রীবাহী জাহাজ ‘আবে জম জম’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের ৫৩টি নৌ-পথ খননের লক্ষ্যে সাড়ে ১১ হাজার কোটি টাকা ব্যয় করা হবে। পরিবহন সেক্টর একটি সেবামূলক সেক্টর। এ সেক্টরে বিশেষকরে নৌপরিবহন সেক্টরে বিনিয়োগ সকলের জন্য উন্মুক্ত। অনেক কোম্পানি এখাতে এগিয়ে আসলে যাত্রী ও মালামাল পরিবহন সহজতর হবে।
শাজাহান খান বলেন, নৌ-পথ খননের লক্ষ্যে সরকার তিনটি ড্রেজার ক্রয়ের কার্যাদেশ দিয়েছে যা আগামী ডিসেম্বরে বিআইডব্লিউটিএ’র বহরে সংযোজিত হবে।
তিনি বলেন, আরো ১৭টি ড্রেজার ক্রয়ের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, ‘আবে জম জম’ যাত্রীবাহী জাহাজ ঢাকা-ভোলা রুটে চলাচল করবে। ৫৬৬ জন যাত্রী ধারণ ক্ষমতাসম্পন্ন জাহাজটি হাইস্পিড কোম্পানি তাদের নিজস্ব ডকইয়ার্ডে নির্মাণ করেছে।
এর আগে সকালে মন্ত্রী জাতীয় প্রেস ক্লাবের সেমিনার কক্ষে ‘নদীর স্রোতের সাহায্যে নদী শাসন ও বন্যা নিয়ন্ত্রণ’ বিষয়ক গবেশণা কর্মের ওপর এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক সৈয়দা রোকেয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী মোঃ মাহবুবুর রহমান ও গবেষক মোঃ আনোয়ার সাহাদাত বক্তব্য রাখেন। হাইস্পিড গ্র“প অব কোম্পানিজের চেয়ারম্যান কে এম মাহমুদ উর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী নুরুদ্দীন খান, প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান এনাম আহম্মেদ চৌধুরী, সাবেক সচিব মোকাম্মেল হক ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. শমসের আলী। রেডটাইমস বিডি ডটকম/ ই এইচ/ আই এইচ/ এস ডি
WARNING: Any unauthorised use or reproduction of redtimesbd.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. |
| |
| |
| |
|
|
|
| |
| Related News |
| No more Related News Found |
|
|
| |
|
|
|
|
| |
| |
|
|
|