ঢাকা,জুলাই ২৯,রেডটাইমস বিডি ডটকম
সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির বৈঠকে আপিল বিভাগের রায়ের সাথে সংবিধানের অসঙ্গতিগুলো চিহিৃত করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে ওই কমিটির চেয়ারম্যান ও কো-চেয়ারম্যানকে।
আজ বিশেষ কমিটির বৈঠকে কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত এ কথা জানান।
ওই কমিটির চেয়ারম্যান ও কো-চেয়ারম্যান আগামী ৮ আগষ্ট এই পর্যালোচনা সম্বলিত রিপোর্ট কিমিটর কাছে জমা দেবেন।
আর কমিটির বৈঠক আগামী ৮ আগস্ট পর্যন্ত মূলতবি করা হয়েছে। সুরঞ্জিত বলেন, উচ্চ আদালতের রায়ের কপি কমিটির কাছে পৌছেছে। আর কমিটি এ রায়কে যুগান্তরী হিসিবে চিহিৃত করেছে।
সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বৈঠকে বসেছ। জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত বৈঠকে কমিটির ১৫ জন সদস্যের মধ্যে ১৩ জন বৈঠকে যোগ দেন। এই কমিটির দুই সদস্য আব্দুর রাজ্জাক ও শেখ ফজলুল করিম সেলিম উপস্থিত হননি।
রেডটাইমস বিডি ডটকম/ওও/ওও/এসডি