E-mail this to a friend Printable version
 

আদালত ধর্মনিরপেক্ষতার পক্ষে রায় দিয়েছে : আইনমন্ত্রী

ffঢাকা,জুলাই ২৯,রেডটাইমস বিডি ডটকম
উচ্চ আদালত ধর্মনিরেপক্ষতার পক্ষে রায় দিয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ।

আর এ রায়ের মাধ্যমে ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করে সংবিধান ক্ষতবিক্ষত করার পায়তারা বন্ধ হবে। আজ রাজধানীর ওয়েস্টিন হোটেলে এক সেমিনারে তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, আদালতের এই রায়ের মাধ্যমে আবারও ধর্মনিরপেক্ষতা ফিরে পেয়েছে। এবং বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে চিহিৃত হয়েছে। অর্থাৎ ৭২ এর সংবিধানে ফিরতে সক্ষম হয়েছে।

ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, সবাইকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মেনে কাজ করতে হবে। সন্ত্রাস প্রতিরোধে সামরিক ও বেসামরিক সবাইকে একযোগে কাজ করে দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে হবে।

সেমনিার বাংলাদেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বলেন, সন্ত্রাস দমনে বাংলাদেশের গণতন্ত্র যেভাবে অগ্রসর হচ্ছে তা প্রশংসনীয়। বিশেষ করে বাংলাদেশে জঙ্গিবাদ দমন সরকার সাহসি ভূমিকা পালন করেছে।

এই সেমিনারে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্টারপ্রাইজ ইনস্টিটিউটের(বিআই) সভাপতি ফারুক সোবহানসহ আরো অনেকে।
রেডটাইমস বিডি ডটকম/প্রতিনিধি/ওও/এসডি




WARNING: Any unauthorised use or reproduction of redtimesbd.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

 
 
 
Bookmark with:  
    GoogleFacebook  GoogleGoogle    
 
More News
 
Related News
No more Related News Found
 
 
 
 
কৃষি ও কৃষকের গল্প
বিনোদন উপাখ্যান
 
 
The REDTIMESBD is not responsible for the content of external internet sites.
 
News Sources Contact Us
About redtimesbd.com Terms of Use  
Advertise With Us Privacy & Cookies  
Sitemap Developed By Mamunur Hossen