E-mail this to a friend Printable version
 

দুদক আইন এর সংশোধনী ৫৭ ভাগ জনগণ সমর্থন করে না

fffঢাকা,জুলাই ২৯,রেডটাইমস বিডি ডটকম
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ (টিআইবি)র নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, দুনীতি দমন কমিশিন দুদক আইন-২০০৪ এর সংশোধনী ৫৭ ভাগ জনগণ সমর্থন করে না। জনগণ চায়,দুদক যেন স্বাধীনভাবে কাজ করে।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে টিআইবির এক জনমত জরিপ প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। টিআইবির প্রকাশিত জরিপে বলা হয়েছে, ৫৭ ভাগ জনগণ প্রস্তাবিত সংশোধনী সমর্থন করে না।আর ৯৭ ভাগ জনগণ চায় দুদক স্বাধীনভাবে কাজ করুক।

টিআইবির এই জরিপ কাজ চালানো হয়েছে দেশের ২৯ টি জেলা ও সাতটি উপজেলা। জরিপে অংশগ্রহণ করেছে তিন হাজার ৯৯৮ জন। এই জরিপে সরকারি কর্মকর্তা,চিকিৎসক,প্রকৌশলী,আইনজীবী,সাংবাদিক,শিক্ষক,রাজনৈতিকনেতা,ছাত্র,সংস্কৃতি কর্মী,ব্যবসায়ীসহ সাধারণ মানুষ।

টিআইবির সভাপতি হাফিজ উদ্দিন খান বলেন, স্বাধীন দুদক প্রতিষ্ঠা করতে হলে প্রস্তাবিত সংশোধনী পুন:বিবেচনা করত হবে।আর এই জরিপে জনগণের মতামত প্রতিফলিত হয়েছে।

দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে হলে দুদককে স্বাধীন করার কোনো বিকল্প নেই। আমরা আশা করি,মাননীয় প্রধানমন্ত্রী জনমতকে গুরুত্বদিয়ে বিষয়টি বিবেচনা করবেন। এবং দুদকের অসাংবিধানিক ধারাগুলো পুনরায় সংশোধনীর উদ্যোগ নেবেন।

এই সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক মোজাফফর আহমেদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল।
রেডটাইমস বিডি ডটকম/প্রতিনিধি/ওও/এসডি




WARNING: Any unauthorised use or reproduction of redtimesbd.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

 
 
 
Bookmark with:  
    GoogleFacebook  GoogleGoogle    
 
More News
 
Related News
No more Related News Found
 
 
 
 
কৃষি ও কৃষকের গল্প
বিনোদন উপাখ্যান
 
 
The REDTIMESBD is not responsible for the content of external internet sites.
 
News Sources Contact Us
About redtimesbd.com Terms of Use  
Advertise With Us Privacy & Cookies  
Sitemap Developed By Mamunur Hossen