|
বেনাপোল ,জুলাই ২৯,রেডটাইমস বিডি ডটকম যশোরের বেনাপোল পোর্ট থানার ওসি আবু বক্কর সিদ্দিকীকে স্বপদে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গত ১৯ জুলাই পুলিশ হেডকোয়ার্টার থেকে তার পদন্নোতির জারিকৃত আদেশ গত ২৫ জুলাই হাইকোর্ট স্থগিত করেন।
সেই সাথে পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত আবু বক্কর সিদ্দিকী ওসি হিসেবে দায়িত্ব পালন করবেন বলে ওই আদেশে উল্লেখ করা হয়েছে। ২০০৫ সালে ফরিদপুরে কর্মরত থাকাকালে একটি ডাকাতি মামলার ঘটনায় তার বিরুদ্ধে প্রসেডিং করা হয়। ঐ সময় তিনি ছুটিতে ছিলেন। হাইকোর্টের নির্দেশ পেয়ে তিনি বেনাপোল পোর্ট থানার ওসি হিসেবে পুনরায় দায়িত্ব পালন করছেন। রেডটাইমস বিডি ডটকম/প্রতিনিধি/ওও/এসডি
WARNING: Any unauthorised use or reproduction of redtimesbd.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. |