ঢাকা,জুলাই ২৯,রেডটাইমস বিডি ডটকম
অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া সব ডাক্তারকে সরকারি হাসপাতালে নিয়োগ দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যে সব চিকিৎসকদের ডিউটি পড়বে গ্রামে,তাদেরকে সেখানেই সেবা দিতে হবে।
কেউ যদি এর ব্যতয় ঘটায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজ বৃহস্পতিবার গণভবনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের দিন ১০ জানুয়ারি থেকে জন্মদিন ১৭ মার্চ পর্যন্ত দেশজুড়ে বিনামূল্যে গরীব মানুষের স্বাস্থ্যসেবা দিয়েছে বঙ্গবন্ধুর মেমোরিয়াল ট্রস্ট।
দেশের প্রতিটি উপজেলায় একদিন করে প্রায় ৯ লাখ রোগীকে ১০ হাজার বিনামূল্যে এই সেবা দেবেন।
দেশের অধিকাংশ মানুষ চিকিৎিসা খরচ যোগাতে পারে না এ কারণে ডাক্তারদের চিকিৎসা দেয়ার অনুরোধ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, জনগণের টাকা দিয়ে আপনাদের শিক্ষিত করে তুলছে। তাই সেই জনগণকে সবসময় সহায়তা করতে হবে।
রেডটাইমস িিবড ডটকম/জেআই/ওও/এসডি