ঢাকা,জুলাই ২৯,রেডটাইমস বিডি ডটকম
আবারও দুই মামলায় জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে জিজ্ঞাসাবাদের জন্য আরো চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
যে মামলায় তাকে চারদিনের পুলিশ রিমান্ড নেওয়া হয়েছে তা হল হুমায়ুন আজাদ হত্যা চেষ্টা মামলা ও রাজধানীর কদমতলী থানার সন্ত্রাস বিরোধী মামলা।
হুমায়ুন আজাদ হত্যা চেষ্টা মামলায় পাঁচদিন রিমান্ড শেষে আজ বৃহস্পতিবার দুপুরে সাঈদীকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পদির্শক (সিআইডি) মো. মোস্তাফিজুর রহমান গত ২৬ জুলাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য আরো পাঁচদিনের রিমান্ড নেয়ার আবেদন জানান।
রিমান্ড আবেদন শুনানিকালে রাষ্ট্রপক্ষের এ আইনজীবীরা বলেন, ২০০৩ সালের ২০ নভেম্বর দৈনিক ইত্তেফাকের ঈদ সংখ্যায় ড. হুমায়ুন আজাদের লেখা উপন্যাস পাক সার জমিন সাদ বাদ প্রকাশিত হয়।এরপর থেকেই সাঈদী তার বিভিন্ন ওয়াজ মাহফিলে জাতীয় সংসদে এবং অন্যান্য জায়গায় হুমায়ুন আজাদের বিরুদ্ধে বিভিন্ন উসকানিমূলক বক্তব্য রাখেন। এবং তাকে কটাক্ষ করে ব্লাসফেমী আইন করার মতামত দেন।
এসব বক্তব্য দেয়ার কিছুদিন পর বাংলা একাডেমীর বইমেলায় ২০০৪ সালের ২৭ ফেব্র“য়ারি তারিখে একাডেমীর উল্টো দিকের রাস্তায় রাতে মেলা থেকে বাড়ি ফেরার পথে হুমায়ুন আজাদকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে।
ওই ঘটনার পর চিকিতসাধীন অবস্থায় তার এ আক্রমণের পিছনে মৌলবাদি জঙ্গি সংগঠন এবং দেলোয়ার হোসেন সাঈদী জড়িত আছেন বলে সাংবাদিকদের জানান।
তদন্তকারী কর্মকর্তা এ ঘটনার সাথে জেএমবির প্রধান শায়খ আবদুর রহমানসহ ওই সংগঠনের শূরা সদস্যরা জড়িত ছিলেন বলে জানতে পারেন।
বহুমাত্রিক অধ্যাপক হুমায়ুন আজাদ ২০০৪ সালের ১১ আগষ্ট জার্মানির মিউনিখ শহরে মারা যান।
এর আগে গত বছরের ২০ অক্টোবর হুমায়ুন আজাদের ভাই এ মামলার বাদি মজ্ঞুর কবির মামলায় প্রকৃত আসামিদের অর্ন্তভূক্ত করা হয়নি দাবি করে এ আদালতে এ মামলায় অধিকতর তদন্তের আবেদন করেছিলেন ।
জোট সরকার আমলে ২০০৭ সালের ১৪ নভেম্বর জেএমবি নেতা শায়খ আবদুর রহমান ,আতাউর রহমান সানি মিজানুর রহমান মিনহাজ ,আনোয়ার আলম ওরফে আনোয়ার হোসেন খোকাকে আসামি করে হত্যা প্রচেষ্টা ও বিষ্ফোরক দ্রব্যের পৃথক দুইটি অভিযোগপত্র দাখিল করা হয় ।পরে হত্যা চেষ্টা মামলাটি ঢাকার প্রথম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে বিচারের জন্য নিয়ে আসা হয়।
এর আগে অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যা চেষ্টা মামলায় জেএমবি সদস্য হাফেজ মাহমুদ ওরফে রাকিব হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের সিআইডি হেফাজতের অনুমতি দেয় আদালত।
রেডটাইমস বিডি ডটকম/প্রতিনিধি/ওও/এসডি