ঢাকা,জুলাই ২৯,রেডটাইমস বিডি ডটকম
আজ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণার পর দেশে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সে জন্য ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের সংসদ সদস্যদের সতর্ক থাকতে বললেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে এলজিআরডি মন্ত্রণালয়ে এই তিন জেলার সাংসদদের নিয়ে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
মজুরি কাঠামোকে কেন্দ্র করে একটি মহল অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা চলছে অভিযোগ করে সৈয়দ আশরাফ বলেন, ঘোষণা পরবর্তী যাতে কোনোভাবে কোনো ধরনে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য স্থানীয় সাংসদের সতর্ক থাকতে হবে।
পোশাক-শ্রমিকদের ন্যূনতম বেতন-কাঠামো নির্ধারণ করে তিন হাজার টাকা। এ নিয়ে মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে যথেষ্ট রেষারেষি রয়েছে।
গত মঙ্গলবার বিকালে বৈঠকে বোর্ড এ সিদ্ধান্ত নেয়। পরে ওই দিন সন্ধ্যায় বোর্ডের পক্ষ থেকে এ খসড়া মজুরি প্রস্তাব শ্রমমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়
আজ শ্রমমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন সংবাদ সম্মেলনে মজুরি কাঠামো ঘোষণা করবেন বলে জানা গেছে।
রেডটাইমস বিডি ডটকম/প্রতিনিধি/ওও/এসডি