|
নাটোর, ২৯ জুলাই, রেডটাইমস বিডি ডটকম: নাটোরে শ্বাসরোধ করে মা ও মেয়েকে হত্যা করা হয়েছে।
বাগাতিপাড়া উপজেলার জুমলাই ঢাকোপাড়া গ্রামে বুধবার রাতের কোন এক সময় ফাঁকা বাড়িতে শ্বাসরোধ করে তাদেরকে হত্যা করা হয়।
নিহতরা হলেন এ গ্রামের তরিকুল ইসলামের স্ত্রী মতিজান বেগম (৪৫) ও তার স্বামী পরিত্যক্ত মেয়ে শেলী আক্তার (২১)।
আজ বৃহস্পতিবার সকালে ওই বাড়ি থেকে কেউ বের না হওয়ায় সকাল ৯টার দিকে প্রতিবেশীরা তাদের খোঁজ খবর নিতে গেলে বিষয়টি জানা জানি হয়।
পুলিশ তাৎক্ষণিক হত্যার কোন কারণ জানাতে পারেনি। রেডটাইমস বিডি ডটকম/ প্রতিনিধি/ ই এইচ/ আই এইচ
WARNING: Any unauthorised use or reproduction of redtimesbd.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. |