E-mail this to a friend Printable version
 

ইমপ্রেস টেলিফিল্মের ছবি 'গহীনে শব্দ'

াুিাঢাকা, মার্চ ২১, রেডটাইমস বিডি ডটকম
পঙ্গু এক মুক্তিযোদ্ধা নুরা। সে গরীব্ একেবারে রাস্তা ভিখারী। কিন্তু মানুষটার মনের শক্তি অনেক, ফলে তার কন্যাসন্তান ‘স্বপ্ন’ সুশিায় শিতি হয়ে উঠে। পড়ে বিশ্ববিদ্যালয়। স্বাভাবিক নিয়মে তার জীবনে প্রেম আসে- কিন্তু তার পর নানান  সামাজিক ট্র্যাজেডী নিয়ে গল্পের ডালপালা বিস্তার করে...।

এই জটিল জীবন সমস্যাকে জনপ্রিয় শিল্পী হায়দার হোসেনের একটি গানের মধ্যদিয়ে ইতি টানা হয়েছে। আগামী ২৬ মার্চ ঢাকার মধুমিতা, বলাকা সিনেওয়ার্ল্ড, ষ্টার সিনেপ্লেক্স, টঙ্গীর চম্পাকলী, রাজশাহীর উপহার, খুলনার সংগীতায় শুভমুক্তি পাবে গহীনে শব্দ।

এ উপলে ২১ মার্চ এক প্রিমিয়ার শো’র আয়োজন করা হয় বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্স-এ। পিমিয়ার শো-তে উপস্থিত ছিলেন...।

এ চলচ্চিত্রের অভিনয় শিল্পীরা হলেন: কুসুম শিকদার, ইমন, সামস্ সুমন, জুই, শামীম, আরিফুল হক, আবুল হায়াত, শামীম ভিস্তি, খালেদা আক্তার কল্পনা, হায়দার হোসেন, মনিরা মিঠু, আহাসুনুল হক ইনু, রাসেল ও শিশুশিল্পী শিরোপা পূর্ণা।

কন্ঠশিল্পী : রেজওয়ানা চৌধুরী বন্যার প্রথম সিনেমায় প্লেব্যাক, আধুনিক গান প্রথম গেলেন।সম্পদনা : হিরো চাকমা। সংগীত পরিচালনা : ফরিদ আহমেদ। ক্যামেরা : হাসান আহমেদ। সহকারী বৃন্দ : সোহেল  জুমদার, সোহেল খান, জনি, সোহেল পলাশ, জাহাঙ্গীর আলম, আর্য শ্রেষ্ঠ। নিবাহী প্রযোজক: ফরিদুর রেজা সাগর ও ইবনে হাসান খান। প্রযোজনা ইমপ্রেস টেলিফিল্ম লি:

গহীনে শব্দ ছবির পরিচালক খালিদ মাহমুদ মিঠু বলেন বর্তমান বাংলাদেশ একটি বিশেষ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আর গহীনে শব্দ হয়েছে সঠিক সময়ের সঠিক নির্মান। এসময় বাংলাদেশের জন্য এমনই একটি শক্তিশালী বক্তব্য প্রধান চলচ্চিত্রের প্রয়োজন ছিল। 

প্রায় দু বছর কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে গহীনে শব্দ নির্মান হয়েছে। সিনেমার সুটিং পাবলিক প্লেসে করা ভিষন কঠিন কাজ। কিন্তু জীবন ঘনিষ্ঠ ও তার বাস্তবতা ফুটিয়ে তোলার জন্য এই কঠিন কাজ গুলো করার সিন্ধান্ত নিয়ে ছিলেন পরিচালক খালিদ মাহমুদ মিঠু।

ফলে কিছু কিছু শিল্পী অনেক কষ্ঠ করতে হয়েছে। তাদের কেউ কেউ বলেছেন এতো পরিশ্রম জানলে গহীনে শব্দ-তে অভিনয় করতাম না। এডিটিং শেষে সেই শিল্পীরাই পুরো ছবিটা দেখে বলেছেন এত ভাল একটা কাজ হবে আগে বুঝিনি।
পুুরো সিনেমা জুড়ে সিনেমাটোগ্রাফীর কাজ অসাধারন।

ইতিমধ্যে গহীনে শব্দ চলচ্চিত্রটির বিশ্ব পরিবেশেনা হয়েছে আমেরিকার পাম ¯িপ্রংস ইরটারন্যাশনাল ফিম ফেষ্টিভ্যাালে শুভমুক্তি মধ্যেদিয়ে। এর পর পরই ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দি ইনটারন্যাশনাল ফেডারেশন অব ফিল্মস শ্রেষ্ঠ ক্রিয়েটিভ এওয়ার্ড লাভ করেছে গহীনে শব্দ।
রেডটাইমস বিডি ডটকম/ওও/আর এস 




WARNING: Any unauthorised use or reproduction of redtimesbd.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

 
 
 
Bookmark with:  
    GoogleFacebook  GoogleGoogle    
 
More News
 
Related News
No more Related News Found
 
 
 
 
কৃষি ও কৃষকের গল্প
বিনোদন উপাখ্যান
 
 
The REDTIMESBD is not responsible for the content of external internet sites.
 
News Sources Contact Us
About redtimesbd.com Terms of Use  
Advertise With Us Privacy & Cookies  
Sitemap Developed By Mamunur Hossen