E-mail this to a friend Printable version
 

অস্কারের 'স্বর্ণমানব' ঘর ভাঙছে হলিউড মানবীদের!

াুিাব্রিটেন, মার্চ ২২, রেডটাইমস বিডি ডটকম
 ২০০৯ সালে অস্কার জয়ের পর কেট উইন্সলেটের ঘর ভাঙে (ফাইল ফটো) হলিউড মানবীরা পা বাড়াচ্ছে লাল-গালিচায়, আনন্দাশ্রুতে বুক ভাসিয়ে মাথায় পরছে সেরা অভিনেত্রীর মুকুট, আর বাড়ি ফিরছে অস্কারের স্বর্ণমানব-কে বুকে ধরে।

কিন্তু তাঁরা আর থাকতে পারছেন না বাস্তবের জীবন-মানবের সঙ্গে, ঘর ভাঙছে তাঁদের। চলচ্চিত্র জগতের সবচেয়ে সেরা সম্মানটি পেয়ে যাওয়ার পরই কেন হলিউড অভিনেত্রীদের কেউ কেউ আর তাঁদের দাম্পত্য-জীবন টিকিয়ে রাখাতে পারছেন না এ নিয়ে কথা হয়েছে আগেও।

কিন্তু সম্প্রতি এই বছরের অস্কারজয়ী স্যান্ড্রা বুলকের ঘর ভাঙার গুঞ্জনে বিষয়টি নিয়ে রীতিমতো গুরুতর আলোচনা শুরু হয়ে গেছে, জল্পনা-কল্পনার সঙ্গে চলছে সম্ভাব্য নানা বিশ্লেষণও। কেউ কেউ এই ঘটনাকে ব্যাখ্যা করছেন ‘অস্কার অভিশাপ' নাম দিয়ে।বিষয়টি আলোচনায় আসে স্যান্ড্রা বুলকের বার্লিন ওলন্ডন সফর বাতিলের পর। পাঁচ বছরের দাম্পত্য জীবনে বিচ্ছেদের গুঞ্জন শুরুর পর এই বৃহস্পতিবার পূর্ব নির্ধারিত সফর বাতিল করে দেন বুলক।

যে ছবির জন্য বুলক এবারের অস্কার পেলেন সেই ‘দ্য ব্লাইন্ড সাইড' ছবির প্রিমিয়ারের জন্য বার্লিন আর লন্ডনে থাকার কথা ছিল তাঁর। ইরষফঁহঃবৎংপযৎরভঃ: অস্কারজয়ী স্যান্ড্রা বুলকএ আলোচনা হবেই বা না কেন? অস্কার জয়ের পর হলিউড অভিনেত্রীদের এমন বিবাহ বিচ্ছেদের তালিকা যে বেশ লম্বা।

 এ বছর বুলকের এই ঘটনার আগের বছরই অর্থাৎ ২০০৯ সালের অস্কারজয়ী কেট উইন্সলেটের ঘর ভাঙে। এছাড়াও এই তালিকায় আছে ২০০৬ সালের বিজয়ী রিস উইদারস্পুন, ২০০৫ সালের হিলারি শোয়াঙ্ক, ২০০২ সালের হ্যালি ব্যারি এবং ২০০১ সালের জুলিয়া রবার্টসও।

‘দ্য এনভেলপ ডটকম' ওয়েবসাইটের টম ও'নিল এক ব্লগে এ বিষয়ে লিখেছেন, ‘‘এটা কি এজন্য হচ্ছে যে বিজয় মুকুট মাথায় পরার পর এই অভিনেত্রীরা এক অসম্ভব খ্যাতির চাপে ভুগছেন। না কি এজন্য যে, তাঁদের পুরুষ সঙ্গীরা এমন ধরণের যে তাঁরা স্ত্রীর এই নিজেকে টপকে যাওয়া মেনে নিতে পারেন না।''

নিউ ইয়র্কের বিবাহ বিচ্ছেদ আইনজীবী পল ট্যালবার্ট অবশ্য এই ‘অস্কার অভিশাপ' এর হিসেব নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, ‘‘বাস্তবতা এটাই যে এই নারীরা চূড়ান্তভাবে সফল। এরা অসম্ভব পরিশ্রমী। যাদেরকে দিনের পর দিন, মাসের পর মাস সিনেমার জন্য, কাজের জন্য সঙ্গীর কাছ থেকে আলাদা থাকতে হয়।''

এ আইনজীবীর বক্তব্য হলিউড অভিনেত্রীরা সেলিব্রেটি বলে তাঁদের বিবাহবিচ্ছেদ নিয়ে এমন ঢালাও আলোচনা হচ্ছে। কিন্তু ক্যারিয়ার বা ব্যবসায় ভীষণ সফল অনেক অন্য নারীর েেত্রও এই ধরণের বিবাহবিচ্ছেদ সাধারণ ঘটনা মাত্র। ফলে অস্কার জয়ের সঙ্গে একে গুলিয়ে ফেলার কোনো কারণ নেই।
রেডটাইমস বিডি ডটকম/এ আর/আর এস




WARNING: Any unauthorised use or reproduction of redtimesbd.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

 
 
 
Bookmark with:  
    GoogleFacebook  GoogleGoogle    
 
More News
 
Related News
No more Related News Found
 
 
 
 
কৃষি ও কৃষকের গল্প
বিনোদন উপাখ্যান
 
 
The REDTIMESBD is not responsible for the content of external internet sites.
 
News Sources Contact Us
About redtimesbd.com Terms of Use  
Advertise With Us Privacy & Cookies  
Sitemap Developed By Mamunur Hossen