বলিউডের কিং খান এখন ডক্টরেট শাহরুখ খান। সম্প্রতি ব্রিটেনের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ‘বেডফোর্ডশায়ার’ বলিউডের বাদশাহ শাহরুখ খানকে এই সম্মানজনক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে।
বিনোদন জগৎ, শিল্পকলা, গণমাধ্যম ও সংস্কৃতিতে শাহরুখের অসামান্য অবদানের জন্য তাকে আর্টস এন্ড কালচার ডিগ্রি প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক লেস এবডন লন্ডনের ‘ওয়াশিংটন মেফেয়ার’ হেটেলে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে শাহরুখ খানের হাতে এই ডক্টরেট ডিগ্রির সনদ তুলে দেন।
ডক্টরেট সনদ হাতে পেয়ে আবেগাপ্লুত কণ্ঠে নিজের অনুভূতি জানাতে গিয়ে বলেন, ‘এটি আমার জীবনের বড় প্রাপ্তি। এই সম্মান গত বিশ বছরে আমি কী করেছি এবং এখন কী করছি আমার ক্যারিয়ারে তা বুঝতে শিখিয়েছে’।
পদকটি পেয়ে সঙ্গে সঙ্গে তা ভারতের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য উৎর্সগ করেছেন বলিউডের কিং খান। সুবিধাবঞ্চিত শিশুদের নিজের পদক ঊৎর্সগ করে শাহরুখ খান বলেন, ‘আমার সাধ্যের সবটুকু দিয়ে হলেও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে গিয়ে দাঁড়াব পাশাপাশি তাদের শিক্ষার বিষয়টি নিয়ে কাজ করব’
তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাসই করতে পারছি না এখন থেকে আমাকে ‘ডক্টর’ হিসেবে বিবেচনা করা হবে। এ সম্মান প্রাপ্তি আমাকে অনেক ভালো কিছু করার প্রেরণা জোগাবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহরুখ পত্নী গৌরি খান। তিনি শাহরুখের মুকুট প্রদান মুহুর্তটি বেশ উপভোগ করেন। ভারতের অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার , শিল্পা শেঠী, এ আর রহমান ডক্টরেট ডিগ্রি লাভ করেন।
সে তালিকায় এবার নতুন করে শাহরুখের নাম যুক্ত হলো।
বর্তমানে শাহরুখ ‘মাই নেম ইজ খান’ ছবির কাজ করছেন। এতে তার বিপরীতে অভিনয় করছেন কাজল। উল্লেখ্য, ভারতের বেসরকারি সাহায্য সংস্থা ‘রুটস টু রুটস’ সম্মানটি প্রদানের জন্য শাহরুখ খানের নাম প্রস্তাব করেন।
এর আগে শাহরুখ ফ্রান্স সরকারের পক্ষ থেকে ‘অর্ডার অব দ্য আর্টস অ্যান্ড লিটারেচার ’ উপাধি ছাড়াও মালয়েশিয়ার ‘দাতুক’ সম্মানজনক উপাধীতে ভূষিত হন। া