বলিউড
কন্যা ঐশ্বরিয়া পঁয়ত্রিশ বসন্ত পার করলেন। ১লা নবেম্বর ছিলো তার জন্মদিন।
এইদিন তিনি পরিবারের মানুষজন আর একান্ত ঘনিষ্ঠ কিছু বন্ধুর সান্নিধ্যে
নেহাতই এক অনাড়ম্বর ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে তার ৩৬ তম জন্মদিন উদযাপন
করলেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন।
দুটি
ভাষায় ডাব হওয়া মনিরত্নমের ‘রাবণ’ ছবির কাজ শেষে এই মুহূর্তে কয়েকদিনের
অবকাশেই রয়েছেন বচনবাড়ির পুত্রবধূ ঐশ্বরিয়া। জানা গেছে, এরই মধ্যে আবার
হৃত্তিক রোশনের সঙ্গে পুরোদমে শুরু করবেন সঞ্জয় লীলা বানসালির ‘গুজারিশ’
ছবির কাজ।
সাবেক এই বিশ্বসুন্দরীর হাতে এই মুহূর্তে অন্যান্য কাজের
মধ্যে প্রায় শেষের পথে রয়েছে অয় কুমারের সঙ্গে করা ‘অ্যাকশান রিপ্লাই’ এবং
রজনীকান্তের সঙ্গে ‘রোবট’ ছবির কাজ। একটি গান আর অল্প কিছু দৃশ্যায়নের কাজ
বাকি আছে মাত্র।
এদিকে, ঐশ্বরিয়ার জন্মদিনের প্রাক্কালে তার
শ্বশুরমশাই বলিউডের কিংবদন্তীর অভিনেতা অমিতাভ বচন তার ব্ল-গে লিখেছেন-
জন্মদিনে আমরা তাকে ভালোবাসা আর শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার সমৃদ্ধ
জীবন কামনা করেছি।
জন্মদিনটা পালন করা হয়েছে নিতান্তই পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে।
উল্লেখ্য, ঐশ্বরিয়া ১৯৭৩ সালের ১ নবেম্বর ভারতের দক্ষিণ কর্ণাটকের ব্যঙ্গালোরে জন্মগ্রহণ করেন।
রেডটাইমস বিডি ডটকম/ প্রতিনিধি/ ই এইচ