E-mail this to a friend Printable version
 

বই মেলায় মোঃ ইরফান আলী চৌধুরীর নারীবাদি দুটি বই

িঢাকা, ফেব্রুয়ারি, ০৬, রেডটাইমস বিডি ডটকম

অবহেলা, বঞ্চনা, বৈষম্য, নিপীড়ন, প্রতারণা, নিরাপত্তহীনতা, বিভিন্নভাবে পরিবেশ ও পরিস্থিতে পুরুষের শিকার, তালাক, যৌতুকসহ বহুবিবাহ ও বিড়ম্বনার শিকার এই নারীরা।

নারীর হাজারো সমস্যার বাস্তবিক চিত্র নিয়ে মোঃ ইরফান আলী চৌধুরীর ‘নারীমুক্তির পথ: সমস্যা ও সম্ভাবনা’ বইটি একুশে গ্রন্থমেলায় বের হয়েছে।

লেখক তার লেখায় ফুটিয়ে তুলেছেন নারী ঘরেও যেমন অবহেলিত বাইরেও তেমন। লেখক বলেন, গ্রন্থখানা পাঠে নারীর প্রতি পাঠকের যতটুকু সচেতনতা, মননশীলতা, সংবেদনশীলতা, দায়িত্ব সৃষ্টি হবে; তবেই আমার এ গ্রন্থপাঠের স্বার্থকতা প্রকাশ পাবে।

বইটি বের হয়েছে পপুলার পাবলিশার্স থেকে। বইটি পাওয়া যাবে হাক্কানী পাবলিশার্স (৩৫০-৩৫২) স্টলে। বইয়ের প্রচ্ছদ এঁকেছেন বইটির মূল্য ধরা হয়েছে ২২৫ টাকা।

শনিবার বিকেলে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা একাডেমীর পরিচালক সাহিদা খাতুন।

মোঃ ইরফান আলীর অপর বইটি একুশে গ্রন্থমেলায় ‌‌নারীআর্তনাদ নারীজীবনের কষ্টকাব্য' নামে প্রকাশ হয়েছে। এ কাব্যখানায় লেখক শৈশবজীবন, ছাত্রজীবন ও কর্মজীবনে নারীজীবনের অবহেলা ও বঞ্চনার দুঃখগাঁথা কষ্ট ফুটিয়ে তুলেছেন।

লেখক জানান, কবিতার প্রতিটি লাইনে পাঠক খুঁজে পাবেন নারীজীবনের কষ্টের কথামালা।  কাব্যখানা বের করেছে পপুলার পাবলিশার্স: বাংলাবাজার। বইটি পাওয়া যাবে হাক্কানী পাবলিশার্স (৩৫০-৩৫২) স্টলে। বইয়ের প্রচ্ছদ এঁকেছেন। বইটির মূল্য ধরা হয়েছে ৭০ টাকা।

সন্ধ্যায় বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহবুবুর রহমান।
রেডটাইমস বিডি ডটকম/ওও/আর এস




WARNING: Any unauthorised use or reproduction of redtimesbd.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

 
 
 
Bookmark with:  
    GoogleFacebook  GoogleGoogle    
 
More News
 
Related News
No more Related News Found
 
 
 
 
কৃষি ও কৃষকের গল্প
বিনোদন উপাখ্যান
 
 
The REDTIMESBD is not responsible for the content of external internet sites.
 
News Sources Contact Us
About redtimesbd.com Terms of Use  
Advertise With Us Privacy & Cookies  
Sitemap Developed By Mamunur Hossen