E-mail this to a friend Printable version
 

বই মেলায় বিশেষ আকর্ষন নিয়ে এসেছে ছোটদের ‘কিকি ও বর্ণমালা’

ddঢাকা, ফেব্রুয়ারি ০৭, রেডটাইমস বিডি ডটকম
একুশে গ্রন্থমেলায় ছোটদের জন্য বিশেষ আকর্ষন নিয়ে এসেছে বিনোদনের মাধ্যমে বর্ণমালা শেখানো ‘কিকি ও বর্ণমালা’। এই ‘কিকি ও বর্ণমালার’র মাধ্যমে বাচ্চারা একদিকে যেমন বিনোদনের আনন্দ পাবে অন্যদিকে অতি আনন্দের সাথে বর্ণমালা শিখবে।

লেখক চত্ত্বরের পাশ ঘেষা ৩২৮ নম্বর স্টলে ‘কিকি ও বর্ণমালা’। অ্যানিমেশন সিডি ও বর্ণমালা বইটি প্রকাশ করেছে ‘ঐদীপ আইটি’।

প্রতিষ্ঠানটির সত্ত্বাধীকারী কাবেরী মোস্তাফা রেডটাইমস বিড ডটকমকে জানান, শিশুদের বিনোদনের মাধ্যমে বর্ণমালার পরিচয়, শুদ্ধ ও স্পষ্ট উচারণ শিখাতে ‘কিকি ও বর্ণমালা ’ অনেক বড় ভূমিকা রাখবে বলে আমরা আশাকরি।

তাছাড়া বাচ্চাদের উপযোগী করে মানসম্মত কালারফুল অ্যানিমেশন তৈরি করা হয়েছে।

তিনি জানান, ‘কিকি ও বর্ণমালা’ নামটিও বাচ্চাদের পছন্দসই হিসেবে রাখা হয়েছে। বই ও সিডিসহ মূল্য ধরা হয়েছে ১২০ টাকা।

কাবেরী মোস্তফার সার্বিক তত্ত্ববধানে বই ও সিডির শিল্প নিদের্শনা করেছেন ই উ রশিদ, ডিজাইন করেছেন রিফাত, রবিন, জে আলম, ইয়াকুব, নাফিস। 

সংগিত পরিচালনা করেছেন এজাজ ফারহা, কন্ঠ দিয়েছেন রিফাত, অর্শি, কম্পোজ করেছেন ফরিদ উদ্দিন জগলু। বই ডিজাইন করেছেন রাশিদুল হাসান। মাল্টিমিডিয়া ডিজিটালাইজ করেছে জাকি।

রেডটাইমস বিডি ডটকম/ওও/আর এস




WARNING: Any unauthorised use or reproduction of redtimesbd.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

 
 
 
Bookmark with:  
    GoogleFacebook  GoogleGoogle    
 
More News
 
Related News
No more Related News Found
 
 
 
 
কৃষি ও কৃষকের গল্প
বিনোদন উপাখ্যান
 
 
The REDTIMESBD is not responsible for the content of external internet sites.
 
News Sources Contact Us
About redtimesbd.com Terms of Use  
Advertise With Us Privacy & Cookies  
Sitemap Developed By Mamunur Hossen