E-mail this to a friend Printable version
 

ষ্ট্রবেরি চাষে দিন বদলের স্বপ্ন দেখছেন ইসমাইল

ব্রাহ্মণবাড়িয়া, ২১ মার্চ, রেডটাইমস বিডি ডটকম:
ষ্ট্রবেরি চাষ করে শুরুতেই বাজিমাত করে দিলেন আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর গ্রামের মো: ইসমাইল ভূঁইয়া। ষ্ট্রবেরি চাষে এখন দিনবদলের স্বপ্ন দেখছেন তিনি।

ইসমাইল রেডটাইমস বিডি ডটকমকে জানান, পত্রিকা পড়ে তিনি এই লাভজনক ফলের প্রতি আকৃষ্ট হন। কোন রকম প্রশিক্ষণ ছাড়াই শুরু করেন চাষ।

এ পর্যন্ত ৬০ হাজার টাকার বেশি ষ্ট্রবেরি তাঁর জমি থেকে বিক্রি হয়েছে। জেলা, উপজেলাসহ ঢাকায় ষ্ট্রবেরি পাঠানো হচ্ছে।

সরজমিনে গিয়ে দেখা গেছে, ষ্ট্রবেরি বাগানের চার পাশে বেড়া দেওয়া হয়েছে বাঁশ ও কাঁটাযুক্ত চিকন গাছ দিয়ে। ষ্ট্রবেরি গাছ দেখতে মূলত আলু গাছের আকৃতির মত। পাতাগুলো গোল ও চওড়া। সারিবদ্ধভাবে গাছ লাগানো হয়েছে।

পাখির যন্ত্রণা থেকে বাঁচতে গাছের ওপরে জাল দেওয়া আছে। ইসমাইলের বাড়ির পাশেই প্রায় ১ বিঘা জমিতে এই স্ট্রবেরি বাগান।

ইসমাইল জানান, শীত প্রধান দেশের ফল হওয়ায় সেপ্টেম্বর / অক্টোবর মাসে মূলত লাগাতে হয়। লাগানোর ৩ মাস বয়সেই ফল দেওয়া শরু করে এক একটি গাছে ৩৫/৪০টি ফল উপহার দেয়। পাকা অবস্থায় দেখতে লাল রং এর হয়।

দৃষ্টি নন্দন এ ফল দেখতে প্রতিদিন উপজেলার বিভিন্নস্থান থেকে লোকজন তার বাড়িতে ভিড় জমায়।

এ বাগান থেকে এ পর্যন্ত তিনি প্রায় ৬০ কেজি স্ট্রবেরি বিক্রি করেছেন।  প্রতি কেজি বিক্রি হচ্ছে ১ হাজার টাকায়। ইসমাইল ভূঁইয়া বলেন, উৎপাদন খরচ ও পরিশ্রমের তুলনায় ষ্ট্রবেরির চাষ খুবই লাভজনক। স্ট্রবেরি সরবরাহ করো হচ্ছে উপজেলার বিভিন্ন বাজারে ।

তিনি জানান, ২ বিঘা জমিতে ষ্ট্রবেরি চাষ করতে প্রায় ১ লক্ষ টাকা খরচ হয়েছে। এ পর্যন্ত ৬০ হাজার টাকার ওপর বিক্রি হয়েছে। তিনি আশা করেন, এ মৌসুমে প্রায় ৩ লাখ টাকা বিক্রি করতে করতে পারবেন।

তিনি আরো জানান , গত বছরের অক্টোবরের শেষ দিকে রাজশাহী থেকে প্রতি গাছ খরচসহ ২৬ টাকা করে ২ হাজার চারা ক্রয় করে আনেন। আবহাওয়া ও পরিচর্যা ভাল থাকায় ষ্ট্রবেরি বাগানের একটি গাছও নষ্ট হয়নি।

একবার ষ্ট্রবেরি চারা লাগানো হলে আর লাগাতে হয় না। কারন এ গাছে রয়েছে অসংখ্য শাখা প্রশাখা। এটা মুলত মৌসূমী ফল। শীতকালেই এ চাষ হয়ে থাকে। তাই শীতকাল শেষ হলে গ্রীণহাউজ করে শাখা প্রশাখাগুলো রেখে দিলে দ্বিতীয় বার আর চারা ক্রয় করতে হয় না।

রেডটাইমস বিডি ডটকম/ প্রতিনিধি/ ই এইচ/ আই এইচ




WARNING: Any unauthorised use or reproduction of redtimesbd.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

 
 
 
Bookmark with:  
    GoogleFacebook  GoogleGoogle    
 
More News
 
Related News
No more Related News Found
 
 
 
 
কৃষি ও কৃষকের গল্প
বিনোদন উপাখ্যান
 
 
The REDTIMESBD is not responsible for the content of external internet sites.
 
News Sources Contact Us
About redtimesbd.com Terms of Use  
Advertise With Us Privacy & Cookies  
Sitemap Developed By Mamunur Hossen