ভালবাসা
|
|
ভালবাসা সামিরা আব্বাসী
বেলা দ্বিপ্রহর, ধূ ধূ বালুচর বড্ড বেশী গরম এখানটায় লোড শেডিং, লু হাওয়া বইছে যেন ছেলেটির কপালে ঘাম। অনেক দূর হেঁটে এসেছে সে রক্ত দিতে ব্লাড ব্যাংকে। তরুণ টগবগে রক্ত বিশুদ্ধতায় দুগ্ধের মত ফেননিভ রক্ত তার কই মাছ খাওয়া ‘ও’ পজিটিভ।
কে গো তুমি বসে আছো, লক্ষ্মী মেয়ে আহা! ক’দিনের জ্বরে কত রোগা হরিণ চোখের কোণে কালি শরীর টা ভালো নেই, বমি, রোজ জ্বর ক্যান্সার কঠিন অতিথি শুষে নেয় নিঃশ্বাস, সব রক্ত স্বপ্ন? স্বপ্ন গুলো? রক্ত চাই, বিশুদ্ধ দুধের রক্ত দাঁড়াও ওগো রাজকুমারী, রক্ত ছুটে আসছে পৃথিবীর অন্য কোন প্রান্তে অচেনা এক ক্লান্ত রাজকুমার তোমার জন্য এক ব্যাগ রক্ত দিয়ে পরিশ্রান্ত এখন। চেনো না তুমি তাকে, কোনদিন দেখবে না তরুণও জানে না কার ধমণীতে স্বপ্ন বুনবে তার লৌহকণিকা, শ্বেত কণিকা
রক্ত দেয়া শেষে তরুণ দু’মাইল পথ হাঁটে পকেটে পয়সা নেই রিকশা বাস টেম্পো নেবার দুর্বল পায়ে হেঁটে বাড়ি যায় রাতে তারও জ্বর এলো দু’দিন বাদে টাইফয়েড
নিজের কথা ভাবে না সে ভাবে, কবে সবল হবে ব্লাড ব্যাংকে আবার রক্ত দিতে যাবে
তরুণের নাম শিশির শিশির আমার পড়া শ্রেষ্ঠ প্রেমের কবিতা
৩রা এপ্রিল, ২০১০
WARNING: Any unauthorised use or reproduction of redtimesbd.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. |
| |
| |
| |
|
|
|
| |
| Related News |
| No more Related News Found |
|
|
| |
|
|
|
|
| |
| |
|
|
|