E-mail this to a friend Printable version
 

শ্রীলংকায় রাজাপাকসে পুনর্নির্বাচিত

ddddঢাকা,জানুয়ারি ২৭,রেডটাইমস বিডি ডটকম

শ্রীলংকায় প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে পুনর্র্নির্বাচিত হয়েছেন। রাষ্ট্র পরিচালিত রুপাভাহিনি টেলিভিশন এক প্রতিবেদনে গতকাল বুধবার একথা জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, ১৮ লাখেরও বেশি ভোট পেয়ে প্রেসিডেন্ট জয়ের রেকর্ড গড়েছেন।

প্রাথমিক ফলে প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক সেনা কমান্ডার জেনারেল শরথ ফনসেকার চেয়ে বিপুল ভোটে এগিয়ে ছিলেন রাজাপাকসে।

 নির্বাচনে বিরোধী দলীয় প্রার্থীরা যে হোটেলে রয়েছেন তার চারপাশ সেনাবাহিনী ঘিরে রাখায় গ্রেপ্তার আতঙ্কে রয়েছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্টের প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক সেনাপ্রধান সারাথ ফনসেকা।

এর আগে জানানো হয়, প্রাথমিক ভোট গণনায় প্রেসিডেন্ট রাজাপাকসে ১০ লাখ ৫১ হাজার ভোট পেয়েছেন। ওদিকে, ৯ লাখ ৮৩ হাজার ২২ ভোট পেয়েছেন সাবেক সেনা কমান্ডার ফনসেকা। গৃহযুদ্ধ পরবর্তী এটাই শ্রীলংকার প্রথম নির্বাচন।

নির্বাচনে আরো ২০ জন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বীতা ফনসেকা আর রাজাপাকসের মধ্যেই হয়েছে। বিদ্রোহী তামিল সংগঠন এলটিটিই কে উৎখাতের পর এ নির্বাচন শ্রীলংকার জন্য গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

এলটিটিই উৎখাতের মূল কৃতিত্বের দুই দাবিদার প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকসে এবং সাবেক জেনারেল ফনসেকার মধ্য থেকেই পরবর্তী প্রেসিডেন্ট বেছে নিতে হয়েছে শ্রীলংকার ১ কোটি ৪০ লাখ ভোটারকে।

নির্বাচনে ৭০ থেকে ৮০ শতাংশ ভোট পড়েছে বলে নিরপে পর্যবেকরা জানিয়েছেন। গত মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে ভোট দিতে গিয়ে বিপাকে পড়েন ফনসেকা। দেখা যায় ভোটার তালিকাতেই তার নাম নেই। নির্বাচন কমিশন জানিয়েছে, এর জন্য তাকে অযোগ্য ঘোষণা করা হবে না। তবে রাজাপাকসের শিবির জানিয়েছে, তারা ফনসেকার যোগ্যতা নিয়ে চ্যালেঞ্জ করবে।

নির্বাচনের প্রাথমিক ফলাফলের পর রাজাপাকসের সমর্থকেরা রাজধানী কলম্বোতে আতশবাজির মধ্য দিয়ে উল্লাস করেছে। বুধবার সকালে ফনসেকা জানান, সেনাবাহিনী কলম্বোর সিন্যামন লেকসাইড হোটেলের চারপাশ ঘিরে রেখেছে।

 তিনি সেখানে সাবেক প্রধানমন্ত্রী রানিল বিক্রমসিংহ এবং অন্যান্য বিরোধী দলের নেতাদের সঙ্গে অবস্থান করছেন। ফনসেকা টেলিফোনে রয়টার্সকে বলেন, তারা হোটেলের চারপাশ ঘিরে রেখেছে এবং আমার নিরাপত্তা রীদের হুমকি দিচ্ছে।

তারা আমাদের ঘিরে ফেলে আটকের পরিকল্পনা করেছিল। আমি জানি না এটা ওই বিশেষ পরিকল্পনাই কিনা। রয়টার্সের এক প্রতিবেদকও হোটেলটির বাইরে কমান্ডো সেনাসহ বেশ কয়েকশ সেনা দেখতে পেয়েছেন। ওই সেনারা হোটেলের সামনের রাস্তাটি বন্ধ করে দিয়েছে।

সেনাবাহিনীর এক মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও ঊর্ধ্বতন একটি সেনা সূত্র এবং প্রেসিডেন্টের এক শীর্ষ সহযোগী জানান, ফনসেকার প্রতি বিশ্বস্ত এমন সেনা সদস্যদের সহযোগিতায় তিনি যাতে কোনো অভ্যুত্থান করতে না পারেন এ জন্য তার ওপর নজর রাখা হচ্ছে।

 নির্বাচনের শেষ প্রচারাভিযানের দিন ফনসেকা বলেছিলেন, তিনি জয়ী হলে সরকার তাকে গ্রেপ্তার অথবা ভোটচুরির পরিকল্পনা করেছে।

রেডটাইমস বিডি ডটকম/আরএমসি/ওও/এসডি




WARNING: Any unauthorised use or reproduction of redtimesbd.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

 
 
 
Bookmark with:  
    GoogleFacebook  GoogleGoogle    
 
More News
 
Related News
No more Related News Found
 
 
 
 
কৃষি ও কৃষকের গল্প
বিনোদন উপাখ্যান
 
 
The REDTIMESBD is not responsible for the content of external internet sites.
 
News Sources Contact Us
About redtimesbd.com Terms of Use  
Advertise With Us Privacy & Cookies  
Sitemap Developed By Mamunur Hossen