শিপিং করপোরেশনকে বেসরকারি খাতে ছেড়ে দেয়ার সুপারিশ
|
|
ঢাকা,জানুয়ারি ২৮,রেডটাইমস বিডি ডটকম
বাংলাদেশ শিপিং করপোরেশনকে বিমানের মত পুরোপুরি বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার সুপারিশ করেছে নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ বৃহস্পতিবার বৈঠক শেষে কমিটির সভাপতি নূরে আলম চৌধুরী লিটন মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ শিপিং করপোরেশনকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে এই প্রতিষ্ঠানকে বেসরকারি খাতে ছেড়ে দিলে এর গতিশীলতা বাড়বে।
স্থায়ী কমিটি বিভিন্ন দেশ ভ্রমণ করে বন্দর পরিচালনার নীতিমালা, বন্দর ব্যাবস্থাপনা, বন্দরের নিরাপত্তা ব্যবস্থাপনা, বন্দরের অবকাঠামো, কম্পিউটার প্রযুক্তির সুষ্ঠু প্রয়োগসহ সকল বিষয় সম্পর্কে ধারণা নিয়ে আসা হয় বলে জানান তিনি। তিনি আরো বলেন, আমরা গত ১২ থেকে ২৫ জানুয়ারি ১৪ দিনে ভারত,মালয়েশিয়া,চীন,হংকং এর বিভিন্ন বন্দর পরির্দশন করা হয়। সফরে ২ টি স্থল বন্দর, ৮ টি নৌবন্দর ও সমুদ্র বন্দর এবং একটি গভীর সমুদ্র বন্দর পরিদর্শন করা হয়েছে।
এছড়া পেনাং বন্দর ও চট্টগ্রাম বন্দরের মধ্যে সিস্টারশীপ প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করা হয়। এ বিষয়ে তিনি বলেন, অতি দ্রুত পেনাং বন্দর ও চট্টগ্রাম বন্দরের সিস্টাশীপ বিষয়ে সমজোতা স্বাক্ষর করা হবে।
কমিটি বিভিন্ন দেশের বন্দর পরির্দশন করার পাশাপাশি দেশের বন্দর ব্যাবস্থাপনা অধুনিকীকরণ করতে আধুনিক যন্ত্রপাতি উৎপাদন কারী প্রতিষ্ঠান জেডপিএমসি কারখানাও পরিদর্শন করা হয় বলে তিনি জানান।
রেডটাইমস বিডি ডটকম/টিআই/ওও/আরএমসি
WARNING: Any unauthorised use or reproduction of redtimesbd.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. |
| |
| |
| |
|
|
|
| |
| Related News |
| No more Related News Found |
|
|
| |
|
|
|
|
| |
| |
|
|
|