পুরুষের পেট থেকে ভূমিষ্ঠ হচ্ছে আরেক মানবশিশু
|
|
ক্যালিফোর্নিয়া, ২৯ জানুয়ারি, রেডটাইমস বিডি ডটকম: না, এটা কোনও কল্প কাহিনী নয়, সত্যি সত্যিই ফেব্রূয়ারিতে ক্যালিফোর্নিয়ার স্কট মোরে নামে এক পুরুষের পেট থেকে ভূমিষ্ঠ হতে যাচ্ছে আরেক মানব শিশু।
প্রকৃতির অদ্ভুত খেয়ালে নয়; বরং এ অসম্ভব সম্ভব হতে চলেছে প্রকৃতির দেয়া শারীরিক পূর্ব যোগ্যতা আর চিকিৎসা বিজ্ঞানের অসামান্য অগ্রগতির সমন্বয়ে।
কীভাবে সম্ভব হতে যাচ্ছে এ অসম্ভব। মানব শিশুর প্রাথমিক স্তর বা ভ্রণের বেড়ে ওঠার জন্য তো গর্ভের প্রয়োজন। আর এই অর্গানটি তো পুরুষের নেই।
তাহলে পুরুষ হয়ে কীভাবে গর্ভধারণ করলো স্কট মোরে। এটা বুঝতে হলে চিকিৎসা বিজ্ঞানের অত্যাধুনিক ট্রান্স জেন্ডার সার্জারি সম্বন্ধে ধারণা থাকা প্রয়োজন।
এক কথায় বলতে গেলে এটা হচ্ছে মানুষকে নারী থেকে পুরুষ কিংবা পুরুষ থেকে নারী বানানোর অপারেশন।
এই স্কট মোরে ট্রান্স জেন্ডার সার্জারির মাধ্যমে পুরুষ হলেও প্রাকৃতিক নিয়মে মেয়ে হিসেবেই জন্ম হয়েছিল তার। তাই ট্রান্স জেন্ডার সার্জারি আর হরমোন ট্রান্সপ্লান্টের প্রভাবে স্কট মোরে পুরুষের বৈশিষ্ট্য পেলেও তার দেহে প্রকৃতির দেয়া গর্ভাশয় বা জরায়ুর উপস্থিতি ছিল। তাই পুরুষ হয়েও গর্ভধারণ করে সে।
আরও মজার ব্যাপার হলো আইনসিদ্ধভাবে স্কট মোরের স্বামী থমাস মোরেরও জন্ম হয়েছিল মেয়ে হিসেবে। সেও পুরুষে রূপান্তরিত হয় ট্রান্স জেন্ডার সার্জারির মাধ্যমে।
তবে ট্রান্স জেন্ডার সার্জারি আর হরমোন ট্রান্সপ্লান্টের প্রভাবে পুরুষ হলেও স্ত্রীকে গর্ভবতী করার জন্য প্রাকৃতিক নিয়মের কাছে হার মানতে হয়েছে সত্যি সত্যি আরেক পুরুষের ডোনেটেড স্পার্ম সংগ্রহের মাধ্যমে।
বলাবাহুল্য, পশ্চিমা বিশ্বে এটা ডাল ভাতের মতো ব্যাপার।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা স্কট ও থমাস মোরের গ্রেগ (১২) ও লোগান (১০) নামে আরো দুটি সন্তান আছে। আইনগতভাবে বর্তমানে এরা দত্তক হলেও এদেরকে বাংলা কায়দায় আগের ঘরের সন্তানও বলা যায়।
কারণ এ দুজনেরই জন্ম হয়েছিল এখনকার পুরুষ থমাসের (আগে মেয়ে) পেটে। থমাসেরই এক পুরুষ বন্ধু এদের বায়োলজিক্যাল ফাদার।
স্কট মোরের পেট থেকে ভূমিষ্ট হতে যাওয়া মানব শিশুটি হবে পৃথিবীতে এভাবে জন্ম নেয়া দ্বিতীয় মানব শিশু।
এভাবে প্রথম মানব শিশুর (কন্যা) জন্ম হয়েছিল ২০০৮ সালে। পৃথিবী জুড়ে আলোড়ন তোলা সেই প্রথম পুরুষ মায়ের নাম থমাস বিয়েটি। রেডটাইমস বিডি ডটকম/ অনুবাদ/ ই এইচ/ আই এইচ
WARNING: Any unauthorised use or reproduction of redtimesbd.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. |
| |
| |
| |
|
|
|
| |
| Related News |
| No more Related News Found |
|
|
| |
|
|
|
|
| |
| |
|
|
|