E-mail this to a friend Printable version
 

রপ্তানির সময়সীমা ১ ঘন্টা বাড়ছে :আনিসুল হক

ব্রাহ্মণবাড়িয়া, ৩১ জানুয়ারি, রেডটাইমস বিডি ডটকম:
আখাউড়া স্থল বন্দর দিয়ে পণ্য রপ্তানির সময়সীমা ১ ঘন্টা বাড়িয়ে সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত করার ঘোষণা দিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার।

ত্রিপুরায় অনুষ্ঠিত বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান ও চীন সফর শেষে দেশা ফেরার পথে আজ রবিবার বিকেলে আখাউড়া স্থলবন্দরে এক মতবিনিময় সভায় ত্রিপুরার মূখ্য মন্ত্রী মানিক সরকারের সাথে এক বৈঠকের বরাত দিয়ে এফবিসিসাই সভাপতি আনিসুল হক এ কথা জানান।

তিনি আরো জানান, ভারতের ত্রিপুরা রাজ্য বাংলাদেশের পণ্য রপ্তানির জন্য একটি বড় বাজার।

ভারত সরকারও বাংলাদেশ থেকে ব্যাপক পণ্য আমাদানিতে আগ্রহশীল। কিন্তু এ বাজার ধরে রাখতে হলে আখাউড়া স্থলবন্দরের রাস্তাঘাটসহ অবকাঠামোর উন্নয়ন প্রয়োজন।

যোগাযোগ ব্যবস্থা ভাল না হলে কোন দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়।

তিনি আরো বলেন, বাংলাদেশের নাগরিকদের ভারতীয় ভিসা পেতে নানা সমস্যার সম্মূখীন হতে হয়। অপরদিকে ভারতীয়রা স্বল্প সময়ে বাংলাদেশী ভিসা পেয়ে থাকে।

সময়মত বাংলাদেশের নাগরিকরা ভিসা না পাওয়ায় রপ্তানি বাজার সৃষ্টিতে সমস্যা হচ্ছে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ভারত বাংালাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি মাতলুব আহমেদ বলেন, বাংলাদেশের অন্যতম রপ্তানিমুখী আখাউড়া স্থলবন্দরকে বিশ্বমানের স্থলবন্দরে রুপান্তিরত করা এখন সময়ের দাবি।

কারন হিসেবে তিনি বলেন, এ বন্দর ৯৯ ভাগ রপ্তানির মত কঠিন কাজ করে যাচ্ছে।

এ সময় স্থল বন্দরের ব্যবসায়ীরা রপ্তানি কাজে গতি আনতে বন্দর ব্যবহৃত রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়নসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

ব্রাক্ষণবাড়িয়া চেম্বার অব কমার্স এবং আখাউড়া স্থলবন্দর ব্যবসায়ীদের আয়োজিত ওই মতবিনিময় সভায় জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির কার্য্যকরী পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ ইলিয়াছ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভারত বাংালাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি মাতলুব আহমেদ, আখাউড়া স্থল বন্দরের আমদানি রপ্তানিকারক এসোসিয়েশনের সভাপতি সফিকুল ইসলাম, সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল, জেলা প্রেসক্লাব সভাপতি আরজু মিয়া প্রমুখ।
রেডটাইমস বিডি ডটকম/ প্রতিনিধি/ ই এইচ/ আই এইচ





WARNING: Any unauthorised use or reproduction of redtimesbd.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

 
 
 
Bookmark with:  
    GoogleFacebook  GoogleGoogle    
 
More News
 
Related News
No more Related News Found
 
 
 
 
কৃষি ও কৃষকের গল্প
বিনোদন উপাখ্যান
 
 
The REDTIMESBD is not responsible for the content of external internet sites.
 
News Sources Contact Us
About redtimesbd.com Terms of Use  
Advertise With Us Privacy & Cookies  
Sitemap Developed By Mamunur Hossen