E-mail this to a friend Printable version
 

সিন্ডিকেট সদস্যদের সাথে আপোষ নাই: বাণিজ্যমন্ত্রী

চট্টগ্রাম, ৪ ফেব্র“য়ারি, রেডটাইমস বিডি ডটকম:

সিন্ডিকেট সদস্যরা যেই হোক তাদের ব্যাপারে সরকারের কোন প্রকার আপোষ নাই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী লেঃ কর্ণেল(অবঃ) ফারুক খান ।

তিনি আজ বৃহপ্রতিবার চট্টগ্রামে বিজিএমইএ’র  ৩ দিন ব্যাপি কাফেক্সপো মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি আরও বলেন সরকার  ইতোমধ্যে চিনি  সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করেছে।

যারা সিন্ডিকেট করে দ্রব্য মুল্যের দাম বাড়িয়ে দিয়ে দেশের মানুষেল ভোগান্তি বাড়িয়ে দেয় তারা দেশের শত্র“ বলে মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন বর্তমানে দেশে দ্রব্য মুল্য স্থিতিশিল রয়েছে। চালের দাম কিছুটা বাড়লেও আগামী
বোরো মৌসুমে নতুন ধান কাটার পরে দাম আরো কমবে।

এ ছাড়া চালের দাম বাড়ার পর সরকার বর্তমানে দেশের এক কোটি মানুষ কে ভিজিএফ কার্ড প্রদান করেছে বলে জানান তিনি।

সরকার টিসিবিকে  আরো অধিক কার্যকর করবে বলে তিনি জানান।

বিগত সরকারের সময়ে টিসিবিকে অকার্যকর করে রেখেছিল। গত রমজানে আমরা টিসিবিকে যে পরিমাণে সচল করার পরিকল্পনা গ্রহন করেছিলাম সে পরিমাণে করতে পারিনি বলে মন্তব্য করেন তিনি।

টিসিবিকে কার্যকর করার মাধ্যমে বিদেশ থেকে প্রয়োজনীয় দ্রব্য আমদানির মাধ্যমে দেশের জনগনের দুর্ভোগ লাগব করা হবে বলে তিনি জানান।


তিনি বলেন বর্তমান সরকার পোশাক শিল্পের সম্প্রসারনের লক্ষ্যে শহরের বাইরে গার্মেন্টস কারখানা স্থানান্তরের চিন্তা করছে।

 পোশাক শিল্প কারখানা গুলোকে শহরের বাইরে একটি নিদির্ষ্ট পল্লীতে নিয়ে গেলে গ্যাস, পানি ও বিদ্যুত সমস্যার সমাধান হবে। এ ছাড়া কর্মসংস্থানও বাড়বে  বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন সরকার পোশাক শিল্পের উন্নয়নে ইতোমধ্যে ব্যাংক সুদের হার কমিয়েছে।

গ্যাস সমস্যা সমাধানের লক্ষ্যে নতুন ভাবে গ্যাস উত্তোলনের জন্য বিদেশী কোম্পানি গুলোর সাথে আলাপ আলোচনা চলছে বলে জানান তিনি। 

মন্ত্রী বলেন, আগামী ৩/৪বছরের মধ্যে  বঙ্গোপসাগর থেকে ৪টি কম্প্রেসারের মাধ্যমে গ্যাস উত্তোলনের ব্যবস্থা করা হবে।

ইতোমধ্যে কর্ণফুলী গ্যাস সিষ্টেম কোম্পানির কাজ শুরু করা হয়েছে বলে জানান তিনি।

পরে মন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। 

বিজিএমইএ’র সভাপতি আবদুস সালাম মোর্শেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিজিএমইএ’র প্রথম সহ সভাপতি নাসির উদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংসদ টিপু মুন্সি,সাংসদ আবুল কাসেম মাস্টার ,বাংলাদেশে নিযুক্ত জাপানের এম্বাসির কাউন্সিলর তাকানুরী ইউহেরা প্রমুখ।
রেডটাইমস বিডি ডটকম/ প্রতিনিধি/ ই এইচ/ আই এইচ




WARNING: Any unauthorised use or reproduction of redtimesbd.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

 
 
 
Bookmark with:  
    GoogleFacebook  GoogleGoogle    
 
More News
 
Related News
No more Related News Found
 
 
 
 
কৃষি ও কৃষকের গল্প
বিনোদন উপাখ্যান
 
 
The REDTIMESBD is not responsible for the content of external internet sites.
 
News Sources Contact Us
About redtimesbd.com Terms of Use  
Advertise With Us Privacy & Cookies  
Sitemap Developed By Mamunur Hossen