বঙ্গবন্ধুর লাশ আছে কিনা ডিএনএ টেস্টের দাবি গিয়াসা কাদেরের
|
|
চট্র্রগ্রাম ,ফেব্র“য়ারি ৬, রেডটাইমস বিডি ডটকম এবার বঙ্গবন্ধুর লাশ টুঙ্গিপাড়ায় আছে কিনা তা নিয়ে প্রশ্ন তুললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর সহোদর গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বললেন,বঙ্গবন্ধুর লাশ ওখানে আছে কিনা এর জন্যে ডিএনএ টেষ্ট করা দরকার।কেননা ১১ জন মুসল্লি নিয়ে বঙ্গবন্ধুর লাশ দাফন করা হয়েছিল তা নিয়ে সন্দেহ পোষণ করা কি অযোক্তিক।
এ ছাড়া জিয়াউর রহমানের লাশ জিয়া উদ্যানে আছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ভাই শেখ সেলিমের কঠোর সমালোচনা করে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বললেন,তাদের এ বক্তব্য শিষ্টাচারবর্জিত ও দু:খ জনক।
একইসাথে স্পিকার আব্দুল হামিদেরও কঠোর সমালোচনা করে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন,তাদের এই বক্তব্য রেকর্ড থেকে প্রত্যাহার না করে স্পিকার এ বক্তব্যের আরো উৎসাহিত করছেন।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র কমিটি নিয়ে দ্বন্দ্ব আপাত নিরসন হয়েছে। বাদ পড়া কয়েকজনকে কেন্দ্র ঘোষিত কমিটির উপদেষ্টা করায় এ দ্বন্দ্বের অবসান হলো। তবে অন্যরা কী করবেন তা এখনো জানা যায় নি।
বাদ পড়া বিএনপি’র নেতারা গতকাল শনিবার আরেকটি পাল্টা কমিটি করবে বলে পুর্বে ঘোষণা দিয়েছিল। এদিকে কেন্দ্র ঘোষিত উত্তর জেলা কমিটি গতকাল নগরীর একটি হোটেলে সাংবাদিকদের সাথে মতবিনিমিয় ও পরিচিতি সভার আয়োজন করে।
এই মতবিনিময় সভায় উত্তর জেলা বিএনপি’র সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেন, বর্তমান সরকার বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের বিরুদ্ধে দিনের পর দিন মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে।
তিনি বর্তমান সরকারের এক বছরের বিভিন্ন ব্যর্থতার কথা উল্লেখ করেন। তিনি আরো বলেন, চট্টগ্রাম বন্দরকে ভারতের কাছে ট্রানজিট হিসেবে দিলেও চট্টগ্রামের মানুষ এই বিষয়ে ওয়াকবিহাল নন।
তিনি অবিলম্বে ট্রানজিট সম্পর্কে একটি সমীক্ষা জরিপ দেশবাসীর উদ্দেশ্যে প্রকাশ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এছাড়া গিয়াস উদ্দিন কাদের চৌধুরী পঞ্চম সংশোধনী বাতিল করে দেশকে একদলীয় শাসনের দিকে এগিযে নিচ্ছে বলে অভিযোগ করেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আসলাম চৌধুরী, মোস্তফা কামাল পাশা এম পি, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী, এস এম ফজলুল হক, মহিউদ্দিন আহমদ প্রমুখ।
গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বাদ পড়া নেতকর্মীদের ব্যাপারে বলেন, যারা গত নির্বাচনে বিএনপি’র বিরোধিতা করেছে এবং আওয়ামী লীগের হয়ে কাজ করেছে তারা কমিটি থেকে বাদ পড়েছে।
বর্তমান কমিটির সদস্যরাও পর পর তিনটি সভায় উপস্থিত না হলে তাদের অব্যাহতি দেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। তবে বাদ পড়া সদস্যদের মধ্যে এম এন সাফা, নুরী আরা সাফাসহ বেশ কয়েকজনকে উপদেষ্টা কমিটিতে রাখা হয়েছে বলে তিনি জানান।
রেডটাইমস বিডি ডটকম/প্রতিনিধি/ওও/জেআই
WARNING: Any unauthorised use or reproduction of redtimesbd.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. |
| |
| |
| |
|
|
|
| |
| Related News |
| No more Related News Found |
|
|
| |
|
|
|
|
| |
| |
|
|
|