E-mail this to a friend Printable version
 

'বকরের মৃত্যু কোনো ব্যাপার না' বক্তব্য অস্বীকার সাহারার


fffঢাকা, ফেব্র“য়ারি ৬, রেডটাইমস বিডি ডটকম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু বকরের মৃত্যুর ব্যাপারে দেশের জাতীয় দৈনিকগুলো  যে সংবাদ প্রচার করেছে তা মিথ্যা দাবি করেছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

শনিবার তথ্য মন্ত্রণালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মন্ত্রী মিডিয়ার সামনে তাঁর বক্তব্যে গত ১ ফেব্র“য়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ এবং পরবর্তী সময়ে একজন মেধাবী ছাত্রের মৃত্যুর ঘটনাটি বিচ্ছিন্ন ঘটনা -এ ধরনের কোন মন্তব্য করেননি।

তবে স্বরাষ্ট্রমন্ত্র্রণালয়ের বরাত দিয়ে যে সংবাদ বিজ্ঞপ্তিটি পাঠানো হয়েছে তা অনেকাংশ মিথ্যা বলে প্রতীয়মান হয়েছে দর্শকদের কাছে।কেননা ওই দিনের বকরের মৃত্যুু নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন যে বক্তব্য রেখেছিলেন তা ওই দিনই দেশের অধিকাংশ ইলেক্ট্রনিক মিডিয়াতে ফলাও আকারে প্রকাশ করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সংঘর্ষে বকরের মৃত্যু ও ঢাকা কলেজের ভর্তি বন্ধ প্রসঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে পদক্ষেপ নিবেন এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন স্পষ্ট বলেছিলেন,‘এটা একটি বিচ্ছিন্ন ঘটনা।এমন ঘটনা ঘটতেই পারে’।

পরে তার এ বক্তব্য প্রচার হলে সাধারণ জনগণের মাঝে চরম হতাশা সৃষ্টি হয়।এটা নিয়ে দেশের প্রভাবশালী দৈনিক প্রথম আলো স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে নিয়ে একটি কার্টুন প্রচার করে।যা জনগণের মাঝে ব্যাপক আলোড়ন তুলে।এর পরপরই সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হল।

বকরের মৃত্যু,ঢাকা কলেজের ভর্তি বন্ধ,ব্যাপার না

ঢাকা,ফেব্র“য়ারী ৪,রেডটাইমস বিডি ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশের আঘাতে ছাত্রের করুণ মৃত্যু,ঢাকা কলেজের ভর্তি কার্যক্রম ছাত্রলীগের কারণে বন্ধের পরেও স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বললেন,এই সব ঘটনা বিচ্ছিন্ন ঘটনা।

বৃহস্পতিবার সচিবালয়ে তিন মন্ত্রণালয়ের যৌথসভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাম্প্রতিক এই সব ঘটনা কোনো ব্যাপার নয় বলে মন্তব্য করে সাহারা খাতুন বলেন,এই গুলো বিচ্ছিন্ন ঘটনা।এটা কোনো ব্যাপার না।আমরা কি পদক্ষেপ নিচ্ছি সেটাই মুখ্য বিষয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে একের পর এক সংঘর্ষ হয়েই চলেছে।গত ১৮ই জানুয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের আভ্যন্তরীণ সংঘর্ষে ছাত্রদলেল সভাপতিসহ কমপক্ষে ৫০ জন আহত হয়।এ ঘটনার রেশ কাটতে না কাটতেই গত ২ ফেব্র“য়ারী ঢাবির এএফ রহমান হলে ছাত্রলীগের দু’গ্র“পের সংঘর্ষে বিশ্ববিদ্যালয় ছাত্র বকরের মৃত্যু হল।

এ ছাড়া ঢাকা কলেজসহ সারাদেশের একাধিক কলেজে ভর্তি কার্যক্রম বন্ধ  করে দিয়েছে ছাত্রলীগের ক্যাডাররা।যার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত এই সব কলেজের অধ্যাক্ষগণ অসহায়ত্ব প্রকাশ করছে বার বার।ঢাকা কলেজের অধ্যাক্ষ তার অসহায়ত্বের কথা গণমাধ্যমে প্রকাশ করেছে।

দেশের একাধিক বিশ্ববিদ্যালয় কলেজ প্রশাসন অসহায়ত্ব প্রকাশ করেছে।যা দেশের প্রত্যেকটি গণমাধ্যমে তা ফলাও আকার প্রকাশ হয়েছে।

রেডটাইমস বিডি ডটকম/ওও/এসডি/ইইউ




WARNING: Any unauthorised use or reproduction of redtimesbd.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

 
 
 
Bookmark with:  
    GoogleFacebook  GoogleGoogle    
 
More News
 
Related News
No more Related News Found
 
 
 
 
কৃষি ও কৃষকের গল্প
বিনোদন উপাখ্যান
 
 
The REDTIMESBD is not responsible for the content of external internet sites.
 
News Sources Contact Us
About redtimesbd.com Terms of Use  
Advertise With Us Privacy & Cookies  
Sitemap Developed By Mamunur Hossen