E-mail this to a friend Printable version
 

৬ দফা দাবিতে ঢাবিতে ছাত্রদলের ধর্মঘট চলছে


িিঢাকা, ফেব্রুয়ারি ০৭, রেডটাইমস বিডি ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগসহ ৬ দফা দাবিতে জাতীয়তাবাদী ছাত্রদল রোববার সকাল থেকে ধর্মঘট চালিয়ে যাচ্ছে।

এদিকে ছাত্রদলের ডাকা ধর্মঘটের কারণে অধিকাংশ বিভাগে কোন ক্লাস হয়নি। বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের উপস্থিতিও কম।

রোববার সকাল সাড়ে আটটার দিকে ছাত্রদলের একটি মিছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করে করলে পুলিশ মিছিলটিকে শাহবাগে আটকে দেয়।

এরপর মিছিলটি কাঁটাবনের দিকে চলে যায়। কাস না চললেও ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে পুলিশ।
 
এদিকে জাতীয়তাবাদী ছাত্রদল তাদের দাবি বাস্তবায়নের লে আগামী ৯ ফেব্র“য়ারি বিভাগীয় সদরে এবং ১১ ফেব্রুয়ারি জেলা সদরে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি হাতে নিয়েছে।

এর আগে গত শুক্রবার বিকেলে নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা এ সব কর্মসূচি ঘোষণা করেন।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হলে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে মেধাবী ছাত্র আবু বকর সিদ্দিককে হত্যাকান্ডের প্রেেিত এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে জাতীয়তাবাদী ছাত্রদল দাবি করেন।

ঐ সংবাদ সম্মেলনে টুকুসহ ছাত্রদল নেতাকর্মীর উপর হামলাকারী ছাত্রলীগ সন্ত্রাসীদের গ্রেফতার, আবু বকর সিদ্দিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছাত্রলীগ সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি, ঢাবি ক্যাম্পাস থেকে অস্ত্রধারীদের উচ্ছেদ, দেশব্যাপী শিা প্রতিষ্ঠানে ভর্তি বাণিজ্য ও টেন্ডার সন্ত্রাসের সঙ্গে জড়িত ছাত্রলীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা, ছাত্রদল নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

ঢাকা, ফেব্রুয়ারি ০৭, রেডটাইমস বিডি ডটকম/ওও/আর এস




WARNING: Any unauthorised use or reproduction of redtimesbd.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

 
 
 
Bookmark with:  
    GoogleFacebook  GoogleGoogle    
 
More News
 
Related News
No more Related News Found
 
 
 
 
কৃষি ও কৃষকের গল্প
বিনোদন উপাখ্যান
 
 
The REDTIMESBD is not responsible for the content of external internet sites.
 
News Sources Contact Us
About redtimesbd.com Terms of Use  
Advertise With Us Privacy & Cookies  
Sitemap Developed By Mamunur Hossen