কারখানা শ্রমিকদের ৫ ঘন্টা মহাসড়ক অবরোধ
|
|
গাজীপুর, ৮ ফেব্র“য়ারি, রেডটাইমস বিডি ডটকম: বকেয়া বেতন ভাতার দাবিতে টঙ্গীতে কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছে।
সোমবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত এই জায়েন্ট এন্ড সিক্স এইচ কারখানার শ্রমিকরা অবরোধ কর্মসূচী পালন করে।
পরবর্তি সময় প্রশাসনের মধ্যস্ততায় শ্রমিকরা ২টার পর অবরোধ প্রত্যাহার করে।
এদিকে সোমবার সন্ধ্যায় টংগীর সেনাকল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্সে অবস্থিত জায়েন্ট এন্ড সিক্স এইচ ফ্যাক্টরীর শ্রমিকদের বকেয়া বেতন ভাতা সমস্যা সমাধানে গাজীপুর জেলা প্রশাসন কার্যালয়ে এক জরুরী বৈঠক হয়।
জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিজিএমইএ ও কারখানা শ্রমিক প্রতিনিধিদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো: কামাল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে বৈঠকে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট হাসান সারোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, বিজিএমইএ’র অতিরিক্ত সচিব মনসুর খালেদ, যুগ্ম সচিব রফিকুল ইসলাম, টংগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তপন কুমার দে, শ্রমিক প্রতিনিধি হোসনে আরা মণিসহ ফ্যাক্টরীর প্রায় ২০ জন শ্রমিক উপস্থিত ছিলেন।
বৈঠকে জায়েন্ট গার্মেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি হোসনে আরা মণি বলেন, কারখানার এমডি ফারুক আহমেদ শ্রমিকদের বেতন না দিয়ে উধাও হয়ে যায়।
বহু চেষ্টায় হেড অফিসে তাকে পেলেও নানা বাহানা করে শ্রমিকদের রাত দিন বসিয়ে রেখেও বেতন পরিশোধ করেনি। বাধ্য হয়ে আমরা তাকে অবরুদ্ধ করলে আওয়ামীলীগ নেতা ও ক্যাডারদের দ্বারা আমাদের অমানুষিক ভাবে নির্যাতন করে তাদের সহায়তায় কোন সমাধান না করেই চলে যায়।
ফ্যাক্টরী বিক্রি করে দিয়েছে বলে বর্তমান মালিককের কাছ থেকে বেতন নেয়ার পরামর্শ দেয়। একাধিক বার হেড অফিসে চাপ দিলে বেতন দেয়ার কথা বলেও দেয়নি।
তাই আমরা বাধ্য হয়েই আন্দোলনের পথ বেছে নিয়েছি।
সভায় মালিক পক্ষ উপস্থিত না হওয়ায় আজ মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসনে ফের মালিক পক্ষ নিয়ে বেতন সমস্যা নিরসনে বৈঠক অনষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রেডটাইমস বিডি ডটকম/ প্রতিনিধি/ ই এইচ/
WARNING: Any unauthorised use or reproduction of redtimesbd.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. |
| |
| |
| |
|
|
|
| |
| Related News |
| No more Related News Found |
|
|
| |
|
|
|
|
| |
| |
|
|
|