|
চট্টগ্রাম, ৮ ফেব্র“য়ারি, রেডটাইমস বিডি ডটকম: জেলার লোহাগাড়ায় ভাবীকে হত্যার দায়ে দেবরকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আবদুল কুদ্দুস মিয়া সোমবার এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামির নাম সুমন বড়–য়া প্রকাশ পুতুল বড়–য়া।
আদালত সূত্র জানায়, পুতুল বড়–য়ার সাথে তার বড়ভাই লালমোহন বড়–য়ার জমি সংক্রান্ত বিরোধ ছিল।
বিরোধের জের ধরে ২০০৬ সালের ৩১ জানুয়ারী পুতুল তার ভাইয়ের স্ত্রী পারুলি রানী বড়–য়াকে লোহাগাড়া পহরচাঁদা গ্রামের বাড়িতে ধর্ষণের চেষ্টা চালায়।
এ ঘটনায় পারুলি রানী বড়–য়া নারী নির্যাতন আইনে মামলা দায়ের করলে দেবর তাকে হুমকি দিতে থাকে। এক পর্যায়ে একই বছর ২৪ এপ্রিল উপর্যুপরি গুলিতে হত্যা করে।
এ ঘটনায় লালমোহন বড়–য়া বাদী হয়ে মামলা দায়ের করেন। একই বছর ৭ আগস্ট চার্জশীট ও ২০০৮ সালের ২ জানুয়ারী চার্জগঠন হয়।
১৫ সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর গতকাল রায় ঘোষণা করা হয়। জেলা ও দায়রা জজ আদালতের পিপি আবুল হাশেম আসামি পুতুল বড়ুয়ার সর্বোচ্চ শাস্তি হওয়ায় রায়ে সন্তোষ প্রকাশ করেন। রেডটাইমস বিডি ডটকম/ প্রতিনিধি/ ই এইচ
WARNING: Any unauthorised use or reproduction of redtimesbd.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. |