E-mail this to a friend Printable version
 

'শেখ সেলিম আমার শুশ্বর'

নড়াইল, ৮ ফেব্র“য়ারি, রেডটাইমস বিডি ডটকম:
শেখ সেলিম আমার শুশ্বর ও ব্যারিষ্টার ফজলে নূর তাপস আমার শ্যালক-এমন  দাম্ভকিতা দেখিয়ে  ২৪ ঘন্টার মধ্যে শাস্তিমূলক বদলির হুমকি দিয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে শাসিয়েছেন জেলা আওয়ামীলীগের এক নেতা।

আজ সোমবার (৮ফেব্র“য়ারি) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

এ সময় দলের ২০-২৫জন নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রাইমারি অফিসের অফিস সহকারি শেখ আবিদ হোসেনকেও তারা শারীরিকভাবে লাঞ্জিত করে।

প্রাইমারি শিক্ষা অফিসও তালা মেরে বন্ধ করার হুমকি দেয়া হয়।

জানা যায়, শিক্ষক বদলী সংক্রান্ত ঘটনায় আ’লীগ নেতা পছন্দের শিক্ষকের নাম না থাকায়  ক্ষুদ্ধ হয়ে এ ধরণের হুমকি দেন।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমাদ্দার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

অভিযুক্ত জেলা আ’লীগের উপদেষ্টা ওহিদুজ্জামান এ অভিযোগ অস্বীকার করেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, নড়াইল পৌরসভার মাছিমদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ সম্প্রতি শূন্য হয়।

এ পদের জন্য পাইকমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিখা রানী কুন্ডু, গোবরা প্রাথমিক বিদ্যালয়ের আঞ্জুমান আরা, চারিখাদা প্রাইমারির আবুল বাশার এবং বিজয়পুরের নাসরিন সুলতানা আবেদন করেন।

আবেদনের প্রেক্ষিতে যোগ্যতার ভিত্তিতে সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা সোহরাব হোসেন গোবরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আঞ্জুমান আরার যোগদান আদেশ জারি করেন।

তবে এক্ষেত্রে আ’লীগ নেতা ওহিদুজ্জামানের নাম প্রস্তাব ছিল পাইকমারি প্রাথমিক বিদ্যালয়ের শিখা রানী কুন্ডুর। এ ব্যাপারে জানতে সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা সোহরাব হোসেনের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

জেলা শিক্ষা কর্মকর্তা রেডটাইমস বিডি ডটকমকে বলেন, বিষয়টি জেলা প্রশাসকসহ উধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

আ’লীগের ওই নেতা বলেছেন, অফিসে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এ ধরণের নাটক সাজানো হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
রেডটাইমস বিডি ডটকম/ প্রতিনিধি/ ই এইচ/ আই এইচ




WARNING: Any unauthorised use or reproduction of redtimesbd.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

 
 
 
Bookmark with:  
    GoogleFacebook  GoogleGoogle    
 
More News
 
Related News
No more Related News Found
 
 
 
 
কৃষি ও কৃষকের গল্প
বিনোদন উপাখ্যান
 
 
The REDTIMESBD is not responsible for the content of external internet sites.
 
News Sources Contact Us
About redtimesbd.com Terms of Use  
Advertise With Us Privacy & Cookies  
Sitemap Developed By Mamunur Hossen