E-mail this to a friend Printable version
 

সিরিজ নির্ধারণী ম্যাচে বিধ্বস্থ বাংলাদেশ


ইংল্যান্ড, ১২ জুলাই, রেডটাইমস বিডি ডটকম:
স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারনী তৃতীয় ম্যাচে বিধ্বস্থ বাংলাদেশ।
প্রথমমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৫০ ওভারে ৭ উইকেটে ৩৪৭ রান করে।
৩৪৮ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে অনেকটাই বিধ্বস্থ বাংলাদেশের ব্যাটস ম্যানরা।

শুরুতেই ১৬ রানে তামিম ইকবাল লিউক রাইটের হাতে ক্যাচ আউট এবং ৪ রানে আরেন ওপেনার ইমরুল কায়েস আউট হলে চাপের মুখে পরে বাংলাদেশ।
সাকিব আল হাসান ১৯ বল খেলে ৬ রান করে রান আউট হলে বাংলাদেশের চাপ বাড়তে থাকে।
এর পর একে একে জুনায়েদ সিদ্দিকী ও জহুরুল ২৫ ও ২৭, আশলাফুল ৪  এবং মাহমুদউল্লা শুন্য রানে আউট হলে বাংলাদেশ প্রচন্ড চাপের মধ্যে পরে।
অধিনায়ক মাশরাফি ১৪ রানে আউট হন। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান।

এর আগেইংল্যান্ডের জোড়া সেঞ্চুরিতে ৩৪৭ রান করে তারা। ২৫০ রানের রেকর্ড পার্টরাশিপ গড়ে বোলারদের তুলোধুনো করে ইংলিশরা।
উদ্বোধনী ব্যাটসম্যান এন্ড্রো স্ট্রোউস ১৫৪ ও জনাথ ট্রট ১১০ রান করে।
বাংলাদেশের অধিনায়ক মাশরাফি ৩টি উইকেট লাভ করেন। এছাড়া রুবেল হোসেন ও শফিউল ইসলাম ২টি করে উইকেট নেন।
ইংল্যান্ডের বার্মিংহাম স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি প্রথমে ইংলিশদের ব্যাট করার আমন্ত্রণ জানান।
তৃতীয় এক দিনের খেলা বেলা ৩টা ৪৫ মিনিটে শুরু হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি হয়। তিন ম্যাচের এ সিরিজে ১-১ সমতা রয়েছে।
সিরিজের ১ম ম্যাচে বাংলাদেশকে ছয় উইকেটে হারায় ইংলিশরা।

দ্বিতীয় ম্যাচে তাদের পাঁচ রানে হারিয়ে সিরিজে সমতা আনে টাইগাররা। ইংল্যান্ডের সাথে ৩ ম্যাচ শেষ হওয়ার পর আয়ারল্যান্ডের সাথে ১৫ ও ১৬ জুলাই ২টি ওয়ান্ডে এবং স্কটল্যান্ড ও নেদারল্যান্ডের সাথে ১৯ ও ২০ জুলাই ১টি করে ওয়ান্ডে ম্যাচ খেলবে মাশরাফির দল।

রেডটাইমস বিডি ডটকম/ ই এইচ/ আই এইচ/ এস ডি




WARNING: Any unauthorised use or reproduction of redtimesbd.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

 
 
 
Bookmark with:  
    GoogleFacebook  GoogleGoogle    
 
More News
 
Related News
No more Related News Found
 
 
 
 
কৃষি ও কৃষকের গল্প
বিনোদন উপাখ্যান
 
 
The REDTIMESBD is not responsible for the content of external internet sites.
 
News Sources Contact Us
About redtimesbd.com Terms of Use  
Advertise With Us Privacy & Cookies  
Sitemap Developed By Mamunur Hossen