|
নারায়ণগঞ্জ, ১৫ জুলাই, রেডটাইমস বিডি ডটকম: এইচএসসি পরীক্ষায় নারায়ণগঞ্জ জেলায় একশ সাতষট্টিজন জিপিএ ফাইভ পেয়েছে। সবচেয়ে বেশি জিপিএ ফাইভ পেয়েছে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ।
নারায়ণগঞ্জ জেলায় পাশের হার আটষট্টি দশমিক ঊনাশি।
নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো: মাহবুবুল ইসলাম জানান, নারায়ণগঞ্জ থেকে এবার দশ হাজার পঁচাশি জন শিক্ষার্থী এইচ এস সি পরীক্ষায় অংশ নেয়।
এদের মধ্যে ছয় হাজার নয়শত চৌত্রিশজন পাশ করেছে। ফেল করেছে তিনহাজার একশ একান্ন জন। পাশের হার আটষট্টি দশমিক ঊনাশি। নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ সবচেয়ে ভালো ফলাফল করেছে। এ কলেজ থেকে পরীক্ষা দেয় এক হাজার তিনশ সাতাশি জন।
পাশ করেছে এক হাজার তেষট্টিজন। জিপিএ ফাইভ পেয়েছে ঊনষাট জন। এ কলেজের পাশের হার ছিয়াত্তর দশমিক চৌষট্টি। নারায়ণগঞ্জ কলেজ থেকে জিপিএ ফাইভ পেয়েছে আটাশজন। সরকারি তোলারাম কলেজ থেকে জিপিএ ফাইভ পেয়েছে ঊনিশজন।
এ কলেজের মোট পরীক্ষার্থী ছিলো এক হাজার তেষট্টি। পাশ করেছে ছয়শত পঁচাশিজন। পাশের হার চৌষট্টি দশমিক চৌচল্লিশ।
পাশের হারের দিক দিয়ে জেলায় সবচেয়ে ভালো করেছে সিদ্ধিরগঞ্জ থানা। এ থানার পাশের হার আশি দশমিক পয়ষট্টি। এ থানায় জিপিএ ফাইভ এর সংখ্যা ষোলটি।
চারশ তিনজন পরীক্ষার্থীর মধ্যে এ থানায় তিনশ পঁচিশজন পাশ করেছে। জেলায় সবচেয়ে খারাপ রেজাল্ট করেছে সোনারগাঁ উপজেলা। বারোশত তেপ্পান্ন জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ছয়শ এক চল্লিশ জন। জিপিএ ফাইভ পেয়েছে ছয়জন। পাশের হার একান্ন দশমিক ষোল।
মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষায় আটশ তেতাল্লিশজন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে সাতশ উনসত্তুর জন। পাশের হার একানব্বই দশমিক বাইশ। জিপিএ ফাইভ পেয়েছে সাতত্রিশ জন। রেডটাইমস বিডি ডটকম/ প্রতিনিধি/ ই এইচ/ আই এইচ
WARNING: Any unauthorised use or reproduction of redtimesbd.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. |