|
ঢাকা,জুলাই ১৫,রেডটাইমস বিডি ডটকম পাকিস্তানের সোয়াত উপত্যকায় বোমা হামলায় ৪ জন মারা গেছে। সোয়াতের মিংগোরা শহরের একটি ব্যস্ত রাস্তায় চালানো এ হামলায় আরো ৪৪ জন আহত হয়।
একটি সেনা টহল দলকে লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে মনে করা হচ্ছে। মে মাসের পর এই প্রথম এ এলাকায় বোমা হামলা হলো।
তালেবানদের ব্যাপক তৎপরতার মুখে গত বছর সোয়াত উপত্যকায় পাকিস্তান সরকার সেনা অভিযান চালায়।
পাকিস্তান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা যখন ইসলামাবাদে অচল হয়ে পড়া শান্তি আলোচনা শুরু করেছেন তখন এ বোমা হামলা হয়। রেডটাইমস বিডি ডটকম/প্রতিনিধি/ওও/এসডি
WARNING: Any unauthorised use or reproduction of redtimesbd.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. |