বেলাফাস্ট, ১৫ জুলাই, রেডটাইমস বিডি ডটকম:
আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জুনায়েদ সিদ্দিকীর সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ২৩৪ রান।
জুনায়েদ সিদ্দিকী এক দিনের আর্ন্তজাতিক ম্যাচের প্রথম শত রান করেন ১২১ বলে এর মধ্যে ছিল ৯ টি চারের মার।
বেলফাস্টে টসে হেরে ব্যাট করতে নেমে ৫০ ওভার ৯ উইকেটে এই রান করে বাংলাদেশ।
অন্যদের মধ্যে সাকিব আল হাসান ৫০ রান ছাড়া উল্লেখ্য যোগ্য কোন স্কোর করতে পারেনি কেউ।
তামিম ইকবাল ৫, ইমরুল কায়েস ৫, জহিরুল ইসলাম ৩, মুশফিকুর রহিম ৯, মাশরাফি ১৫ ও মাহমুদুল্লা ১৪ রান করেন।
বাংলাদেশের চতুর্থ উইকেট জুটিতে সাকিব এবং জুনায়েদ ১০৭ রানের ফলে দলকে একটি সম্মন জনক স্কোরে নিয়ে যেতে সক্ষম হন।
শেষ খবর পাওয়া পর্যন্ত আয়ারল্যান্ড কোন উইকেট না হরিয়ে ১০ ওভারে ৭০ রান নিয়ে ব্যাট করছে।
রেডটাইমস বিডি ডটকম/ ই এইচ/ আই এইচ