ঢাকা,জুলাই ১৫,রেডটাইমস বিডি ডটকম
এবার ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজে ফেল করেছে ৩২ জন ছাত্রী। যা অনেকটা অপ্রত্যাশিত।কেননা এ কলেজ থেকে এরকম কোনো ধরনের খারাপ ফলাফল আগে হয়নি। এবার ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজের পাসের হার ৯৭.১৯।
এ কলেজ থেকে এবার পরীক্ষায় অংশগ্রহণ করে ১১’শ ৪২ জন।পাশ করেছে ১১’শ ১০ জন।ফেল করেছে ৩২ জন।
আর এ কলেজটি এবার সম্মিলিত মেধা তালিকা অষ্টম হয়েছে। যা গতবারের চেয়ে অনেক নীচে।
ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজের এই খারাপ ফলের ব্যাপারে কলেজের অধ্যাক্ষা হোসনে আরা বেগম বার্তা সংস্থা রেডটাইমস বিডি ডটকমকে জানান, এবারের ফলাফল গতবারের চেয়ে কিছুটা হলেও খারাপ হয়েছে।
তবে এটা কোনো ব্যাপার না।আগামীতে আমরা আরো ভাল রেজাল্ট করব।
ঢাকা বোর্ডের আরেকিট অন্যতম কলেজ আইডিয়াল কলেজ।এবারে সেখানে মোট পাশের হার ৯৭.৫৫ । এ কলেজ থেকে এবার পরীক্ষায় অংশ নিয়েছে ১ হাজার ২২ জন। পাস করেছে ৯’৯৯ জন।
ফেল করেছে ২৩ জন।জিপিএ পেয়েছে ৩’শ ৭১ জন। ওদিকে নটরডেম কলেঝে পাসের হার ৯৮.৪।এ কলেজ তেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ২৪শ ৪১ জন। পাস করেছে ২৪’শ ২ জন।জিপিএ পেেেছ ১২’শ ৯ জন।
এ কলেজে বিজ্ঞান বিভাগ থেকে মোট পাস করেছে ১৩শ ৩৫ জন। এ বিভাগে পাসের হার ৯৮ দশমিক ১৬ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৯শ ১১ জন। মানবিক বিভাগ থেকে পাস করেছে ৩শ ৯৪ জন।
পাসের হার ৯৬ দশমিক ৫৪ ভাগ। এ বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৩৭ জন। বাণিজ্য বিভাগে পাস করেছে ৬শ ৭৩ জন। এ বিভাগে পাসের হার শতভাগ এবং জিপিএ-৫ পেয়েছে ২শ ১৬ জন।
সিদ্বেশরী গার্লস কলেজে পাসের হার ৯৫ ভাগ। এ কলেজ থেকে পরীক্ষায় অংশ গ্রহণ করেছে ৯শ ২৩ জন। পাস করেছে ৮শ ৬৩ জন। জিপিএ-৫ পেয়েছে ২৫ জন।
রেডটাইমস বিডি ডটকম/জেআই/ওও/এসডি