ঢাকা,জুলাই ১৫,রেডটাইমস বিডি ডটকম
এইচএসসি
পরীক্ষায় গড় পাসের হার ৭১ দশমিক ৮২ শতাংশ। আর মাদ্রাসা ও কারিগরিসহ ১০ টি
বোর্ডে গড় পাশের হার শতকারা ৭৪ দশমিক ২৮।
আর এ বছর জিপিএ-৫ পেয়েছে
২৮ হাজার ৬৭১ জন শিক্ষার্থী।দুপুর ১২ টায় দেশের ১০ টি শিক্ষা বোর্ডের ফল
একযোগে প্রকাশ করা হয়। ফল প্রকাশেল ৬০ দিনের বাধ্যবাধকতা থাকলেও এবার ৫৭
দিনে তা প্রকাশ করা হয়েছে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ
বৃহস্পতিবার গণভবনে পৌনে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাছে ফলাফলের কপি
হস্তান্তর করেন। পরে দুপুর ১২ টায় দেশের ১০টি শিক্ষা বোর্ডের ফল প্রকযোগে
প্রকাশ করা হয়।
এবার
www.educationboardresults.gov.bd ছাড়াও বোর্ডগুলোর ওয়েবসাইটে এবং
মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল পাওয়া যাবে। যেসব কলেজের ই-মেইল ঠিকানা
আছে এবং যেসব পরীক্ষার্থী অনলাইনে নিবন্ধন করেছে, তারা বিস্তারিত ফলাফল
পাবে।
উল্লেখ্য, এবার ৫৭ দিনে ফলাফল প্রকাশ
করা হচ্ছে। গত ১ এপ্রিল তারিখে এইচএসসি পরীক্ষা শুরু হয়ে ১৮ মে তারিখে শেষ
হয়েছে।
এবারের এইচএসসি, আলীম ও এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা)
পরীক্ষায় দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীনে ২০৩৭টি কেন্দ্রে ৭,২০২টি শিক্ষা
প্রতিষ্ঠানের সর্বমোট ৭ লক্ষ ৩৬ হাজার ৩৭৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেছে।
যার মধ্যে ৪,০০,৪৬৪ জন ছাত্র এবং ৩,৩৫,৯০৯ জন ছাত্রী।
৮টি সাধারণ
শিক্ষা বোর্ডে ১,১২৯টি কেন্দ্রে ৩,২৪২টি প্রতিষ্ঠানের ৫,৮৭,৫৪০ জন
পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। যার মধ্যে ঢাকা বোর্ডে ২৮৮টি কেন্দ্রে ৭৮৩টি
প্রতিষ্ঠানের ১,৯৬,১৯৭ জন, রাজশাহী বোর্ডে ১৬৪টি কেন্দ্রে ৬৩৩টি
প্রতিষ্ঠানের ৮৩,৭১৫ জন, কুমিল¬¬া বোর্ডে ১২৭টি কেন্দ্রে ২৮৬টি
প্রতিষ্ঠানের ৫৪,৫২৫ জন,
যশোর বোর্ডে ১৭১টি কেন্দ্রে ৪৯০টি
প্রতিষ্ঠানের ৮০,০৮০ জন, চট্টগ্রাম বোর্ডে ৮৭টি কেন্দ্রে ১৮১টি
প্রতিষ্ঠানের ৪৩,২৫৬ জন, বরিশাল বোর্ডে ৮৪টি কেন্দ্রে ২৪৮টি প্রতিষ্ঠানের
৩৫,৬৫৬ জন, সিলেট বোর্ডে ৫৬টি কেন্দ্রে ১৪২টি প্রতিষ্ঠানের ২০,১২৫ জন ও
দিনাজপুর বোর্ডে ১৫২টি কেন্দ্রে ৪৭৯টি প্রতিষ্ঠানের ৭৩,৯৮৬ জন পরীক্ষার্থী
পরীক্ষা দিয়েছে।
এদের মধ্যে বিজ্ঞান গ্র“পে ১,০৮,১৯৩ জনের মধ্যে
৬৮,৬৯৬ জন ছাত্র ও ৩৯,৪৯৭ জন ছাত্রী, মানবিক গ্র“পে ২,৯০,৪৫০ জনের মধ্যে
১,১৭,১০১ জন ছাত্র ও ১,৭৩,৩৪৯ জন ছাত্রী এবং বাণিজ্য গ্র“পে ১,৮৮,৮৯৭ জনের
মধ্যে ১,২১,২৩৩ জন ছাত্র ও ৬৭,৬৬৪ জন ছাত্রী।
তাছাড়া মাদ্রাসা
শিক্ষা বোর্ডে ৩৭৩টি কেন্দ্রে ২,৬৪০টি প্রতিষ্ঠানের ৭৪,৪১৩ জন, কারিগরি
শিক্ষা বোর্ডে ৫১৭টি কেন্দ্রে ১৩০২টি প্রতিষ্ঠানের ৭০,৫০৪ জন এবং ঢাকা
বোর্ডের অধীনে ডিপে¬ামা ইন বিজনেস স্টাডিজের ১৮টি কেন্দ্রে ১৮টি
প্রতিষ্ঠানের ৩,৯১৬ জন। ৫টি বিদেশী কেন্দ্রে ১৪৬ জন পরীক্ষা দিয়েছে।
রেডটাইমস
বিডি ডটকম/প্রতিনিধি/ওও/এসডি